1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে ইয়াবাসহ সাতকানিয়ার জিহান আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

কক্সবাজারে ইয়াবাসহ সাতকানিয়ার জিহান আটক

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৬ বার

কক্সবাজারের সদরে অভিযান চালিয়ে ২০ হাজার পিচ ইয়াবাসহ মোঃ নুরুন্নবী জিহান (২১) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫।

আটক মাদক ব্যবসায়ী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারদোনা ইউনিয়নের হানিফ সিকদার পাড়া গ্রামের বাসিন্দা শফিউল আলমের ছেলে।

শনিবার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্যটি নিশ্চিত করেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে একজন মাদক ব্যবসায়ী মটর সাইকেল যোগে কক্সবাজার থেকে রামুর দিকে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ এর একটি চৌকশ অভিযানিক দল বেলা সাড়ে ১২টার দিকে কক্সবাজার সরকারী কলেজ গেইটের সামনে কক্সবাজার-রামু পাকা সড়কের উপর চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে।

তল্লাশীর একপর্যায়ে মটর সাইকেল যোগে একজন ব্যক্তি চেকপোষ্টের সামনে আসলে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মটর সাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে উক্ত ব্যক্তিকে আটক করে।

পরে আটক ব্যক্তির সাথে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক ব্যবসায়ীকে কক্সবাজারের সদর থানায় সোর্পদ করা হয়েছে বলে আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net