1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গভীররাতে গৃহবধুর ভিডিও ধারনের প্রতিবাদ করায় মোল্লাহাটে তিন ভাইকে কুপিয়ে আহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

গভীররাতে গৃহবধুর ভিডিও ধারনের প্রতিবাদ করায় মোল্লাহাটে তিন ভাইকে কুপিয়ে আহত

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৯ বার

বাগেরহাট জেলার, মোল্লাহাটে গভীররাতে বাথরুমের টিনের বেড়ার ছিদ্র দিয়ে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারনের প্রতিবাদ করায় ওই গৃহবধুর স্বামীসহ আপন তিন ভাইকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার নতুন ঘোষগাতী এলাকায় শুক্রবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত তিন ভাই হলো মোঃ জাকির শেখ (৪০), জিকরুল শেখ (৩৫) ও আরিফুল (২৬)। ওই রাতেই তাদেরকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তাদের অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আহতদের পিতা হাসেন শেখ, মা সরুপজান ও ভাই তরিকুল ইসলাম জানান,প্রতিবেশী লোয়াব মোল্লার ছেলে রহমত মোল্লা (৩৫) জিকরুল শেখের স্ত্রী সুমি (২৫)কে প্রায়ই উত্যক্ত করে এবং তাদের অজান্তে যে কোন সময় বাথরুমের টিনের বেড়া কেটে ছিদ্র করে রাখে। ঘটনার রাতে ১টার দিকে গৃহবধূ বাথরুমে গেলে ওই ছিদ্র দিয়ে ভিডিও ধারন করে রহমত। ভিডিও ধারনকালে বিষয়টি বুঝতে পেরে বাথরুম থেকে বের হয়ে স্বামীকে জানায়। এরপর স্বামী জিকরুল তার অন্যান্য ভাইদের বিষয়টি জানায় এবং তাৎক্ষণিক এর প্রতিকারের জন্য রহমতদের বাড়ি যান। ওই সময় রহমতসহ তার ভাই হেকমত মোল্লা (৩২) ও শ্রাবন (২৫) ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ী কোপাতে থাকে। তখন তারা জীবন বাঁচাতে দৌড়ে নিজেদের বাড়ি যান। হামলাকারীরা তাদের বাড়িতে যেয়েও ওই তিন ভাইকে কুপিয়ে মাটিতে ফেলে রাখে। এরপর হাসপাতালে নিতেও বাধা দেয়। পরে বিকল্প পথে তাদেরকে চিকিৎসার জন্য নেয়া হয়।]

রহমতের স্ত্রী রোজিনা (৩০) জানান,তার স্বামী তার কাছে ঘুমিয়ে ছিলো। সে কোন ভিডিও করে নাই। অথচ ওই রাতে তাদের বাড়িতে এসে মিথ্যা ভিডিওর কথা বলে তার স্বামীকে ডেকে তুলে মারপিট করে। এসময় তার শিশু ছেলে সানি (৮)’কে কুপিয়ে যখম করে প্রতিপক্ষ জিকরুলরা।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজি গোলাম কবীর জানান, তিনি ঘটনা স্থলে গিয়ে হামলাকারীদের বাড়ি থেকে ১৫/১৬টি কাঠের ঢাল ও দা/কাচি জব্ধ করা হয়েছে। এছাড়া আহত জাকির শেখের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় কেউ আটক হয়নি বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net