1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে আল্লামা শফীর জানাজায় অংশ নিতে যাওয়া মাইক্রোবাস দূর্ঘটনার শিকার, গুরুতর আহত ২ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

চট্টগ্রামে আল্লামা শফীর জানাজায় অংশ নিতে যাওয়া মাইক্রোবাস দূর্ঘটনার শিকার, গুরুতর আহত ২

অশোক দাশ, সীতাকুণ্ড প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩২ বার

চাঁদপুর থেকে হাটহাজারীতে আল্লামা শাহ আহমদ শফীর জানাজায় অংশ নিতে যাওয়া মাইক্রোবাসের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষ ৫ জন আহত হয়েছে। আহত ২ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার সময় সীতাকুণ্ড উপজেলার বড়দারোগারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো ১৫- ৩৫৩৫) মহাসড়কে পার্কিং করে রাখা অন্য একটি কার্ভাডভ্যানের (চট্টমেট্রো ১৪-৩২৬৭) পিছনে ধাক্কা দিলে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয়। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে এগিয়ে আসে। কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, শনিবার সকালে একটি যাত্রীবাহী মাইক্রোবাস পেছন থেকে কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা ৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানতে পেরেছি, উনারা চাঁদপুর থেকে আল্লামা শফীর জানাজায় অংশ নিতে হাটহাজারী যাচ্ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার।

১৯/০৯/২০২০

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net