1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে কিশোরী অপহরণ করতে গিয়ে অস্ত্রসহ পাঁচ সদস্য গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

চন্দনাইশে কিশোরী অপহরণ করতে গিয়ে অস্ত্রসহ পাঁচ সদস্য গ্রেফতার

এস.এম.জাকির,চন্দনাইশ প্রতিনিধি ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯২ বার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ এলাকায় গতকাল ৬ সেপ্টেম্বর প্রেমঘটিত কারণে এক মেয়েকে তুলে নেওয়ার চেষ্টা করলে ‘কিশোর গ্যাং’ নামে পরিচিত ৫ সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেন।
রবিবার দুপুরে উপজেলার কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয়ের পেছনে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।এসময় তাদের কাছ থেকে পুলিশ ১টি দেশীয় তৈরি এলজি একটি চাকু উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিএনজিচালিত অটোরিকশাযোগে কিশোর গ্যাং-এর ৫ সদস্য গতকাল রবিবার দুপুরে কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয়ের পেছনে এসে প্রেমঘটিত কারণে একটি মেয়েকে তুলে নিতে চায়।

এসময় স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে চন্দনাইশ থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৫ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো পটিয়া উপজেলার কাজী দিদারুল আলমের ছেলে কাজী শাফায়েত প্রকাশ নাদিব (২৩), চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া যতরকুলের মুজিবুর রহমানের ছেলে মিম রহমান চৌধুরী নিশান (১৬), আরিফশাহ পাড়ার টিপু শীলের ছেলে শুভ শীল (১৭), মুন্সি ভিটার আবদুল করিম জুনুর ছেলে সাজ্জাতুল করিম গালিব (২২), দেওয়ানজিপাড়ার তপন বড়ুয়ার ছেলে ধ্রুব বড়ুয়া (১৬)।

এসময় পুলিশ তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও একটি চাকু উদ্ধার করে। তাদের মোবাইল ফোনেও কিছু ভিডিও চিত্র পাওয়া যায় বলে জানায় পুলিশ। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে চন্দনাইশ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রেমঘটিত কারণে এক মেয়েকে তুলে নিতে পাঁচজনের একটি কিশোর গ্যাং-এর আসার খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে তাদের আটক করে। আটককৃতদের আজ সোমবার ৭ সেপ্টেম্বর আদালতে প্রেরণ করা হবে।” বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net