1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাচাতো ভাই এর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

চাচাতো ভাই এর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৩ বার

বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কাফুরপুরা গ্রামে আপন চাচাতো ভাই সাদ্দাম শেখ এর বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এসময় চাচাতো ভাইর স্ত্রী পুলিশ কনেস্টবল রুপা আক্তারের বিরুদ্ধে মামলাসহ হয়রানী ও হুমকীর অভিযোগ আনা হয়।

লিখিত বক্তব্যে সাদ্দামের চাচাতো ভাই মোঃ বেল্লাল শেখ বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি হচ্ছে বারুইপাড়া ইউনিয়নের কোদলা মৌজায়। সেখানে আমাদের ও আমার চাচা নিজাম শেখ ও ইউনুছ শেখ মোট ২৫ শতক বৈধ সম্পত্তি জোর করে অবৈধ ভাবে দখল করে আছে অপর চাচা মাহাবুব শেখ এর ছেলে সাদ্দাম শেখ। এ বিষয়ে একাধিকবার ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে সালিশ বৈঠকের আয়োজন করা হলেও সাদ্দাম উক্ত সালিশ বৈঠকে কখনও উপস্থিত হয়নি। এমনকি সে দাবী করছে ওই জমি সে দলিল করে নিয়েছে। কিন্তু তার পক্ষে কোন দলিল বা কাগজপত্র কখনও দেখাতে পারেনি। এমন অবস্থায় আমার অন্য চাচাদের ছেলে-মেয়েসহ আমরা বাগেরহাট মডেল থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি। উল্টো তার পুলিশ কনেস্টবল স্ত্রী রুপা আক্তার (বর্তমানে বাগেরহাটের ফকিরহাট থানায় কর্মরত) তাকে দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করাসহ হয়রানী করার হুমকী দিয়ে যাচ্ছে।
এমন অবস্থায় এ ঘটনার বিচার ও সুষ্ট প্রতিকার পেতে বেল্লাল শেখ ও তার চাচাদের পরিবারের সদস্যরা পুলিশ প্রশাসনসহ সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে বেল্লাল শেখ এর পরিবার ও তার দুই চাচা নিজাম শেখ এবং ইউনুছ শেখসহ তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net