1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় ডিএনডি খালে মানসিক প্রতিবন্ধী মেয়ে নিখোঁজ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

ডেমরায় ডিএনডি খালে মানসিক প্রতিবন্ধী মেয়ে নিখোঁজ

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯৯ বার

রাজধানীর ডেমরায় ডিএনডি খালে ৪ বান্ধবী মিলে গোসল করতে এসে আকাশি (১৩) নামে এক মানসিক প্রতিবন্ধী মেয়ে নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে ডেমরার বামৈল এলাকায় এ ঘটনা ঘটলেও ওই দিন সন্ধায় এ খবর চারদিকে ছড়িয়ে পড়ে। এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধার টিম মেয়েটিকে খোঁজা শুরু করলেও রাত ১০ টা পর্যন্ত তার সন্ধান মিলেনি। নিখোঁজ আকাশি শেরপুরের নলিতাবাড়ী থানার চাঁদগাঁও গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। তারা বর্তমানে বামৈল এলাকায় ভাড়া থাকে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া বলেন, বুধবার দুপুরে বৃষ্টির সময় প্রতিবেশী ৩ খেলার সাথী নিয়ে ডিএনডি খালে গোসল করতে আসে আকাশি। খালে সাঁতার কাটার এক পর্যায়ে আকাশি দুর্বল হয়ে পড়লে তার খেলার সাথী জুঁইকে (৮) আকড়ে ধরে। এ সময় তারা দু’জনেই পানিতে ডুবে গেলে স্থানীয় একটি ছেলে বিষয়টি খেয়াল করে জুঁইকে উদ্ধার করতে পারলেও আকাশিকে খুঁজে পায়নি সে।

জাকারিয়া আরও বলেন, এ ঘটনায় আকাশির খেলার সাথিরা বাড়ীতে গিয়ে ভয়ে বিষয়টি গোপন রাখে। পরবর্তীতে বিকালে আকাশির মা-বাবা তাকে খুঁজে না পেয়ে জুঁইসহ তার বান্ধবীদের জিজ্ঞেস করলে জুঁই ভয়ে ভয়ে ডুবে যাওয়ার ঘটনা বলে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের (ঢাকা অঞ্চল-৫) উপ-সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের উদ্ধার টিমের দীর্ঘ ৪ ঘন্টা চেষ্টার পরও আকাশির সন্ধান মিলেনি। তাই বৃহস্পতিবার সকাল থেকে ডুবুরি দল উদ্ধারের চেষ্টা চালাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net