ঢাকা   ০৫:২৩:৩৪ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার 

তাপবিদ্যুৎ কেন্দ্রে ভারতীয় নাগরিকের আত্মহত্যা

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাট জেলার, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রভাত কুমার সিং (৩৭) নামের একজন ভারতীয় নাগরিকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। রামপাল থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য বাগেরহাটের মর্গে প্রেরণ করেছে। নিহত ভারতীয় নাগরিক প্রভাত হলেন, বিহার প্রদেশের গুরুদাসপুর জেলার বহমনী গ্রামের জনক কুমার সিং এর পুত্র।

রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, রোববার রাতের কোন এক সময় ওই ভারতীয় নাগরিক আত্মহত্যা করেছেন সেটি এখনও নিশ্চিত করে বলতে পারেননি। তবে স্থানীয় একটি সূত্র দাবি করে বলেছেন, ভারতীয় নাগরিকদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে জানার জন্য তাপবিদ্যুৎ কেন্দ্রের উপ-পরিচালক মোহাম্মদ রেজাউল করিম এর সাথে হলে তিনি আত্মহত্যার ঘটনাটি নিশ্চিত করে বলেন, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে, তবে তিনি বলেন ওই ভারতীয় নাগরিক মাত্র এক মাস পূর্বে বাংলাদেশে এসেছে। রাত ১২ টার পরে শ্রমিক কলোনীর ওয়াকওয়ের সাথে হ্যাং হয়ে আত্মহত্যা করে। পারিবারিক কোন বিরোধ আছে কি না সেটি ও খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি