1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নালিতাবাড়ী সীমান্ত থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

নালিতাবাড়ী সীমান্ত থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২২৯ বার

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের পাহাড় থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলার কাটাবাড়ি এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত গভীর রাতে একটি মাদী বয়স্ক বন্যহাতি অসুস্থ অবস্থায় চলতে গিয়ে কাটাবাড়ি এলাকার জনৈক আব্দুস সাত্তারের বাগান সংলগ্ন এলাকায় পড়ে মরে থাকে। ভোরে স্থানীয় বাসিন্দারা হাতিটির মরদেহ দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে হাতিটির ময়নাতদন্তের জন্য স্থানীয় প্রাণী সম্পদ বিভাগকে খবর পাঠায়।

বন বিভাগের মধুটিলা রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, হাতিটির পেটের বাম সাইডে একটি ছিদ্র রয়েছে। যা দেখতে গুলির ছিদ্রের মতো মনে হয়। তবে প্রাণী সম্পদ কার্যালয়ের লোকজন সুরতহাল দেখে বয়স্কজনিত কারণে মৃত্যু হতে পারে বলে মন্তব্য করেছেন।

স্থানীয় নয়াবিল ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান জানান, ভোররাতে বার্ধক্যজনিত কারণে হাতিটি মারা যেতে পারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net