1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা গড়তে কাজ করছে সরকার : খাদ্যমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি

নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা গড়তে কাজ করছে সরকার : খাদ্যমন্ত্রী

কাজী কামাল হোসেন, নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৬ বার

নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা উন্নয়নশীল রাষ্ট্রর পরিচয় বহন করে । তাই সুষম, নিরাপদ ও শক্তিশালী খাদ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করছে সরকার। এছাড়াও নতুন-নতুন পরিকল্পনা হাতে নেয়া হচ্ছে। পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে আগামী দিনে বাংলাদেশের খাদ্য ব্যবস্থাপনা বিশ্বে রোল মডেল হিসেবে জায়গা করে নিবে।

শনিবার(১৯ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর পোরশা উপজেলার উন্নয়ন মূলক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুদার এমপি।

মন্ত্রী আরো বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। সরকারী সহযোগিতার মাধ্যমে উন্নত হচ্ছে সমাজে পিছিয়ে থাকা জনগোষ্ঠির জীবনমান। আগামী দিনে দেশে কোন গৃহহীন পরিবার থাকবে না উল্লেখ করে তিনি বলেন- গৃহহীন পরিবারগুলোকে পনর্বাসন করার কাজ চলছে। নতুন করে আরো বড় পরিসরে কাজ শুরু করা হবে।

মেধাবী জাতি গঠনে মাদক মুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

পোরশা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার নাজমূল হামিদ রেজা, উপজেলা চেয়ারম্যান শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, ওসি শফিউল আজম খান।

নিজ নির্বাচনী এলাকা পোরশায় গিয়ে মন্ত্রী স্থানীয় আইন শৃঙ্খলা ও উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় যোগ দেন। এছাড়া নতুন তালিকা ভূক্ত প্রতিবন্ধি ভাতা প্রদানের কার্ড বিতরন, প্রতিবন্ধি শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরন, চিকিৎসা সহায়তার চেক বিতরন ও মাছের পোনা অবমুক্ত করন অনুষ্ঠানে যোগ দেন।

বিকেলে তিনি পোরশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মিদের সাথে মত বিনিময় করেন। এতে দেশের চলামান উন্নয়ন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ও দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির বিষয়ে দিক নির্দেশনা দেন মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net