1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় সড়ক দূর্ঘটনায় প্রান গেল শিক্ষকের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

পটিয়ায় সড়ক দূর্ঘটনায় প্রান গেল শিক্ষকের

পটিয়া প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৬ বার

পটিয়া আমিরুল আউলিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আবুল কালাম আজাদ (৫০) নামের এক শিক্ষক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শিক্ষকের মৃত্যুতে মাদ্রাসার সকল শিক্ষক ও ছাত্র ছাত্রীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত মাদ্রাসা শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদের বাড়ি চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া হাকিম নগর সুলতান সওদাগরের বাড়ি।

জানা যায়, রবিবার (20 সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে সিএনজি করে নিজ বাড়িতে যাচ্ছিলেন তিনি। পটিয়া বিসিক শিল্প নগরীর পাশে গেলে একটি রিক্সাভ্যান হঠাৎ সিএনজির সামনে চলে আসলে সিএনজির চালক ব্রেক করলে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কে উল্টে পরে। ঘটনাস্থলেই মাদ্রাসা শিক্ষক মারা যান। গাড়িতে থাকা অন্য ৪ জন গুরুতর আহত হন।

গাড়িতে থাকা নিহত মাদ্রাসার শিক্ষকের আপন চাচাত ভাই সুলতান আহমদ জানান, আমরা পটিয়া ডাক বাংলোর মোড় থেকে সিএনজিতে উঠি, গাড়িতে আমি এবং আমার চাচাত ভাই সহ আরও ৫ জন ছিলেন। গাড়িটি পটিয়া বিসিক শিল্প নগরীর পাশে গেলেই একটি রিক্সাভ্যান সামনে চলে আসে। চালক গাড়িটির ব্রেক করলে গাড়িটি উল্টে যায় । পরে আমরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য নিহত মাওলানা আবুল কালাম আজাদ দীর্ঘ ৩৫ বছর ধরে পটিয়ার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্টান শাহ আমিরুল আউলিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবি প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হননি তার মা বাবাও অনেক বছর আগে মারা যান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net