1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুলিশের কাছ থেকে হাতকড়া সহ আসামি ছিনতাই - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

পুলিশের কাছ থেকে হাতকড়া সহ আসামি ছিনতাই

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৭ বার

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে হাতকড়া সহ পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই এর ঘটনা ঘটেছে ।
পুলিশ জানায় মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে মৃত আব্দুস সোবহানের পুত্র একাধিক মামলার পলাতক আসামি মোঃ সুরুজ আলী কে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে তার নিজ বাড়ির একটি দোকানে পাশ থেকে পুলিশ তাকে আটক করে হাতে হাতকড়া পড়ায়।

কিছুক্ষণের মধ্যে তার স্ত্রী আত্মীয়-স্বজন ও সাথে থাকা কয়েকজন গ্রামবাসী মিলে পুলিশের উপর অতর্কিত হামলা চালায় এসময় মাধবদী থানার পুলিশ ইন্সপেক্টর এস আই দিদারুল আলম , এ এসআই সঞ্জয় কুমার সাহা ও এস আই রাসেল মিয়া কে পাশে থাকা একটি নর্দমার মধ্যে ফেলে অবরোধ করে আসামি হাতকড়া সহ আসামি সুরুজ মিয়া পালিয়ে যায়।
এ ব্যাপারে এসআই দিদারুল আলমের সাথে কথা বললে তিনি জানান হঠাৎ করে মহিলাদের একটি দল সংঘবদ্ধভাবে আমাদের ওপর হামলা চালায় আমাদের সাথে মহিলা পুলিশ না থাকায় তাদের সাথে আমরা পেরে উঠতে পারিনি। আমরা তিন পুলিশ অফিসারই হাতে পায়ে আঘাত পেয়েছি
এ ব্যাপারে মাধবদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার সৈয়দুজ্জামান বলেন আসামি সুরুজ মিয়ার নামে চারটি ওয়ারেন্ট ও দুটি সাজা সহ মোট পাঁচটি মামলা রয়েছে এ ঘটনার সাথে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে এবং পলাতক আসামি কে অবশ্যই অতি দ্রুত গ্রেপ্তার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net