1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে দূর্গাপুজায় তিনদিন ছুটির দাবীতে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

বাগেরহাটে দূর্গাপুজায় তিনদিন ছুটির দাবীতে মানববন্ধন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২১৮ বার

বাগেরহাটে মানববন্ধন করেছে জাতীয় হিন্দু মহাজোট। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজায় তিন দিন ছুটির দাবীতে। শুক্রবার সকাল সাড়ে দশটায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে হিন্দু মহাজোট ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ডাকে সারাদেশে একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজা। এই উৎসবকে ঘিরে চলে ব্যাপক আয়োজন। এসময় বিভিন্ন সরকারী বেসকারী চাকুরীজীবীরা এক দিনের ছুটি নিয়ে পরিবার পরিজনসহ আত্মীয়স্বজনের সাথে সময় কাটাতে পারেন না। তাই দূর্গাপুজায় তিন দিন ছুটি দেয়ার জন্য সরকারের কাছে দাবী জানাই। তাই আমরা এই মানববন্ধন কর্মসূচি পালন করছি।

মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় হিন্দু মহাজোটের বাগেরহাট জেলা সভাপতি রবীন্দ্রনাথ দেবনাথ, সাধারণ সম্পাদক জুড়ান মন্ডল, সাংগঠনিক সম্পাদক দ্বিগেন হালদার, যুব মহাজোটের সভাপতি সুব্রত চক্রবর্তি পলাশ, ছাত্র মহাজোটের সভাপতি দিলীপ বালা প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net