1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন ও কন সেনট্রেটর উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর

বাগেরহাট হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন ও কন সেনট্রেটর উদ্বোধন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৮ বার

বাগেরহাট কোভিড-১৯ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাই ফ্লো ন্যাজাল কনোলা এবং অক্সিজেন কন সেনট্রেটর মেশিনের উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে বাগেরহাটের ৫০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ হাসপাতালের রোগীদের একযোগে অক্সিজেন দেওয়া সম্ভব হবে।

সোমবার(০৯ সেপ্টেম্বর)দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এই অক্সিজেন সিস্টেমের উদ্বোধন করেন। এসময় বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, ডা. মোঃ মোশাররফ হোসেন, বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোঃ বেলফার হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, বাগেরহাট সদর হাসপাতালের অভ্যন্তরে অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট কোভিড-১৯ হাসপাতালের জন্য সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও অক্সিজেন কন সেনট্রেটর মেশিনের উদ্বোধন করা হয়েছে। ৬ হাজার ৮‘শ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন সর্বমোট ৩৯টি সিলিন্ডার দিয়ে এক সাথে সকল রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে। সাধারণ ভাবে প্রত্যেক রোগী প্রতি মিনিটে ৫ থেকে ৬ লিটার অক্সিজেন নিতে পারবেন এই লাইনের মাধ্যমে।এছাড়া অনেক বেশি অক্সিজেন অর্থ্যাৎ মিনিটে ৩০ থেকে ৫০ লিটার অক্সিজেন সরবরাহের প্রয়োজন হয়। চারটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা রয়েছে যার মাধ্যমে অতি সংকটাপন্ন রোগীদেরও অক্সিজেন সরবরাহ করতে পারব। ৪টি অক্সিজেন কন সেনট্রেটর মেশিন দিয়েও রোগীদের অক্সিজেনের চাহিদা মেটানো সম্ভব হবে। সব মিলিয়ে এই সেন্ট্রাল অক্সিজেন লাইন, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও অক্সিজেন কনসেন্ট্রেটর বাগেরহাট কোভিড-১৯ হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net