1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় মাদক সহ ২ জন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক 

ভোলায় মাদক সহ ২ জন গ্রেফতার

খলিল উদ্দিন ফরিদ।।ভোলা জেলা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১১ বার

ভোলার চরফ্যাসন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন থেকে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে আবদুল্লাহপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাঝি বাড়ির সামনে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আজ বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন,মাদ্রাজ ইউনিয়নের চর নাজিমউদ্দিন গ্রামের সামসুল হক হাওলাদারের ছেলে খোরশেদ আলম(৪৫) এবং ওই গ্রামের বাখের কারীর ছেলে জসিম উদ্দিন(৩৮)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত খোরশেদ আলম ও জসিম উদ্দিন দ্বীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছিলেন। এমন সংবাদ পুলিশের কাছে থাকলেও প্রমানের অভাবে গ্রেফতার করা যায়নি। মঙ্গলবার রাতে আব্দুল্লাহপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাঝি বাড়ির সামনের রাস্তার ওপর মাদক বেচা বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে এসআই পনির খাঁন সংঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।

চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান, ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বুধবার সকালে আদলতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net