1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভ্রাম্যমান আদালতের অভিযান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

ভ্রাম্যমান আদালতের অভিযান

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ২২৭ বার

বাগেরহাট জেলার, চিতলমারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা এ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপজেলার বাখেরগঞ্জ বাজার, পাটরপাড়া ও দানোখালী এলাকায় সংক্রামন রোগ প্রতিরোধ আইনের ২৫ ধারায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৮ টি মামলায় ২ হাজার ৬০০ টাকা অর্থদন্ডাদেশ দেওয়া হয়।

এছাড়া চিতলমারী সদর বাজার থেকে বাখেরগঞ্জ বাজার পর্যন্ত মরা চিত্রা নদীতে অবৈধ ভাবে ভেষালজাল ও পাটা দিয়ে পানি প্রবাহ বন্ধ করায় ২০টি ভেষালজাল ও পাটা উচ্ছেদ করেন। এ সময় পাটরপাড়া এলাকায় জুয়া খেলার অপরাধে এক ব্যক্তিকে জরিমানা করা হয়।

চিতলমারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা সাংবাদিকদের জানান, চিতলমারীতে সংক্রামক রোগ প্রতিরোধ আইন বাস্তবায়ন, নদী ও খালে অবৈধ নেট-পাটা উচ্ছেদ, মাদক ও জুয়া প্রতিরোধ এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। প্রাথমিক ভাবে নদীর পানি প্রবাহ ঠিক রাখার জন্য নেট-পাটা উচ্ছেদ করা হয়েছে। কিন্তু এরপরও যদি কেউ নেট-পাটা দেন তবে তাকে আইনের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net