1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা যশোর মহাসড়কের মঘিরঢাল এলাকায় তৃমুখি সংঘর্ষে নিহত ৪ আহত ২০ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

মাগুরা যশোর মহাসড়কের মঘিরঢাল এলাকায় তৃমুখি সংঘর্ষে নিহত ৪ আহত ২০

মোঃসাইফুল্লাহ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৮ বার

মাগুরা-যশোর মহাসড়কের মঘিরঢাল এলাকায় দুটি যাত্রীবাহী পরিবহন ও একটি মাইক্রোবাসের তৃমূখি সংঘর্ষে ৪ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জয়নাল আবেদিন জানান, আজ শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে মাগুরা সদরের মঘিরঢাল এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে দুটি বাস ও মাইক্রোবাসের তৃমূখি সংঘর্ষে ৪ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। যশোর গামী চাকলাদার পরিবহনের একটি বাস ও একটি মাইক্রোবাস এবং অপর দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ হলে চাকলাদার পরিবহনের বাসটি রাস্তার পাশের পানিতে উল্টে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা চাকলাদার পরিবহনের বাস থেকে ৪টি মৃতদেহ উদ্ধার করেছে।নিহতরা হচ্ছে চাকলাদার পরিবহনের সুপার ভাইজার আমিন মিয়া (৪০)। তার বাড়ি যশোর রুপদিয়া গ্রামে। অপর নিহত হচ্ছে নরসিংদি দত্তপাড়ার ফকরুল ইসলাম (৩৮)। অন্য দুজনের পরিচয় পাওয়া এখনো যায়নি। আহতরা মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net