1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মান্দায় নববধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, স্বামী আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী  মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২

মান্দায় নববধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, স্বামী আটক

নওগাঁ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৭২ বার

নওগাঁর মান্দায় জাকিয়া সুলতানা সুমি(১৫) নামে এক নববধূকে শ্বাস রোধ করে হত্যার পরে গলায় ওড়না পেচিয়ে জানালার সাথে টাঙিয়ে রাখার অভিযোগ উঠেছে। এঘটনায় স্বামীকে আটক করেছে থানা পুলিশ।

জাকিয়া সুলতানা মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের নিজ কুলিহার গ্রামের ওয়াহেদ আলীর স্ত্রী এবং একই ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের জাহিদুর রহমান মেয়ে। প্রায় ৪মাস পূর্বে তার বিয়ে করেছিল। শুক্রবার(১১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে স্বামীর বাড়ির শয়নকক্ষে এই ঘটনাটি ঘটেছে।

জাকিয়ার মুখ ও গলা দিয়ে রক্ত বের হওয়ায় নিহতের বাবা-মায়ের দাবী তাকে শ্বাসরোধ করে হত্যা করে জানালার সাথে টাঙিয়ে রাখা হয়েছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ তারেকুর রহমান সরকার বলেন, নিহতের শয়নকক্ষের জানালার সাথে ওড়না পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বামী ওয়াহেদ আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net