1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে’র সামাজিক সংগঠন অদম্য'র নিবন্ধন প্রাপ্তির আনন্দ উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান

মীরসরাইয়ে’র সামাজিক সংগঠন অদম্য’র নিবন্ধন প্রাপ্তির আনন্দ উদযাপন

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৫১৪ বার

মীরসরাই উপজেলার অন্যতম সামাজিক সংগঠন অদম্য যুব সংঘের নিবন্ধন প্রাপ্তি উপলক্ষে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার বামনসুন্দর দারোগারহাটস্থ সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুর আলমের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ৭ নং কাটাছড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন।

প্রধান অতিথি বলেন, শুরু থেকে আমি দেখছি অদম্য সদস্যরা নিজেদের কার্যকলাপের মাধ্যমে সমাজে উজ্জ্বল স্বাক্ষর রেখে চলেছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে সমাজ, দেশ ও এলাকার মানুষকে নিজেদের অর্থের বিনিময়ে সহযোগিতা করে যাচ্ছে। তাদের এমন কর্মকাণ্ডের জন্য আমি সংগঠনের সকল সদস্যকে সাধুবাদ জানাই। তিনি আরো বলেন, আমিও দীর্ঘদিন বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেছি। আমি জানি একটি সামাজিক সংগঠন দাঁড় করাতে হলে কি পরিমাণ পরিশ্রম করতে হয়, মেধা কাজে লাগাতে হয়। আবার কাজ করতে গেলে থাকে বিভিন্ন বাঁধা বিপত্তি। এজন্য সংগঠনের নিবন্ধন অত্যন্ত জরুরি ছিল। একটি সংগঠন প্রতিষ্ঠা করতে গেলে যে ভিত্তির প্রয়োজন হয় ‘অদম্য’ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধন লাভের মাধ্যমে সেই ভিত্তি মজবুত করেছে। আমি বিশ্বাস করি, এর মাধ্যমে অদম্য যুব সংঘ অনেক দূর এগিযে যাবে।

এসময় আরো উপস্থিত ছিলেন- দিদারুল আলম, ফিরোজ খান, নুরুল করিম, রাজীব, মফিস মিসু, আনোয়ার, জহির উদ্দিন, মেহেদী হাসান নিশান, ফরহাদ উদ্দিন, তানিন মাহমুদ, জাহিদুল হাসান রকি, ওহিদুল হক প্রমুখ। পরে প্রধান অতিথি কেক কেটে সংগঠনের সদ্য নিবন্ধন প্রাপ্তির আনন্দ ভাগাভাগি করেন। উল্লেখ্য, অদম্য-২০০৫ নামে কার্য পরিচালনা করা এই সামাজিক সংগঠনটি গত ৬ আগস্ট চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তর থেকে অদম্য যুব সংঘ নামে নিবন্ধন লাভ করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net