1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সফলতা অর্জনে পরিবেশ-স্বাস্থ্য ও শিক্ষার উপর গুরুত্ব দেয়ার আহবান উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

সফলতা অর্জনে পরিবেশ-স্বাস্থ্য ও শিক্ষার উপর গুরুত্ব দেয়ার আহবান উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩১ বার

সফলতা অর্জনে পরিবেশ-স্বাস্থ্য ও শিক্ষার উপর গুরুত্ব দেয়ার আহবান জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। তিনি বলেন, চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দুরত্ব ও স্বাস্ত্যবিধী মেনে চলাচল ও সচেতনতার কোন বিকল্প নেই। বৃহস্পতিবার দুপুরে মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতি সভায় এ কথা বলেন তিনি।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবেতেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্দেশ্য বাস্তবায়নে স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিদের স্বাস্থ্য বিধি অনুসরন সহ নানা দিক নির্দেশনা প্রদান করেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার । প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী আরো বলেন, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার সকল ধরনের ব্যাবস্থা গ্রহন করেছে। আমাদের শিশুরা যাতে ভবিষ্যাতে একজন সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং পরিবেশ গত ভাবে বেড়ে উঠতে পারে সে জন্য ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিদের সচেতন হয়ে সঠিক ভাবে কাজ করার আহবান জানান উপমন্ত্রী।

এ সভায় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সহাকারী কমিশনার (ভুমি) নয়ন কুমার রাজ বংশী, মেডকিলে অফিসার মলয় বিশ্বাস সহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল কুদ্দুস, মাধ্যমিক বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা প্রধান শিক্ষক, মোংলা সরকারী কলেজ’র অধ্যাক্ষ, ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর এবং স্বাস্থ্যকর্মী ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net