1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী মাদরাসা পরিচালনায় তিন সদস্যের কমিটি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

হাটহাজারী মাদরাসা পরিচালনায় তিন সদস্যের কমিটি

কে এম ইউসুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২৯ বার

আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদরাসা)র ‘মুহতামিম’ (মহাপরিচালক) পদটিতে কাউকে নিয়োগ দেয়া পর্যন্ত মাদরাসা পরিচালনা করার জন্যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সদস্যরা হলেন- মাদরাসার প্রধান মুফতি আব্দুস সালাম চাটগামী, সহযোগী পরিচালক মাওলানা শেখ আহমদ ও মুহাদ্দিস মাওলানা ইয়াহইয়া।

এরমধ্যে প্রথমজনের বাড়ি দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শাহ মীরপুর গ্রামে। ২য় জনের বাড়ি হাটহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ মীরেরখীল গ্রামে এবং ৩য়জনের বাড়ি হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ আলমপুর গ্রামে।
সর্বোচ্চ নীতি-নির্ধারণী কমিটি শূরা সদস্যদের সঙ্গে আলাপকালে জানা গেছে- মজলিশে শূরায় মাদরাসার পরিচালনার বিষয় নিয়ে নানা আলাপ-আলোচনা হয়েছে। কেউ এককভাবে কাউকে মুহতামিম বা পরিচালক নিয়োগের সুপারিশ করেন। এক্ষেত্রে কাকে নিয়োগ দেওয়া হবে সে সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। পরে উপস্থিত সদস্যরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেন, মাদ্রাসার সকল নির্বাহী কার্যক্রম গঠিত পরিচালনা বোর্ডের তিন সদস্যের সম্মিলিত সিদ্ধান্তে পরিচালিত হবে। কোনো বিষয়ে তাঁদের কেউ এককভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না।

প্রসঙ্গত, ১৯৮৬ সালে হাটহাজারী মাদ্রাসার মুহতামিম পদে নিয়োগ পাওয়া মাওলানা শাহ আহমদ শফী ১৭ সেপ্টেম্বর বিভিন্ন দাবী-দাওয়া নিয়ে ছাত্রদের আন্দোলনের উদ্ভূত পরিস্থিতির পর মজলিশে শূরার বৈঠকে মুহতামিম পদ থেকে পদত্যাগ করেন। পরদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এতে মাদরাসা পরিচালকের পদ’টি শূন্য হয়। তবে মুহতামিম পদ নিয়ে গত ছয় মাসেরও বেশি সময় ধরে নানা আলোচনা চলে আসছিলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net