1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় ফুটপাতের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

গাইবান্ধায় ফুটপাতের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪০ বার

গাইবান্ধা-নাকাইহাট সড়কের পৌরসভা অংশে কলেজরোডে ফুটপাত নির্মাণের দাবিতে মঙ্গলবার সকাল ১১টায় মানববন্ধন, সমাবেশ, সড়ক অবরোধ ও গণস্বাক্ষর সম্বলিত গণআবেদন প্রদান কর্মসূচি পালন করা হয়। স্থানীয় নাগিরিক সংগঠন সচেতন মহলের উদ্যোগে জেলা পরিষদের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, গাইবান্ধা পৌর মেয়র অ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সাবেক এমপি আব্দুর রশিদ সরকার, মুক্তিযোদ্ধা ময়নুল হোসেন রাজা, গোলাম মারুফ মনা, জিয়াউল হক জনি প্রমুখ।

বক্তারা বলেন, কলেজ রোডে জেলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান গাইবান্ধা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক দিয়েই যাতায়ত করে। গাইবান্ধা জেলা সদর হাসপাতালসহ বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিকের রোগী এবং তাদের স্বজনদের চলাচলের একমাত্র সড়কও এটাই। সম্প্রতি নতুন করে প্রশস্থ করাসহ এই সড়কের নির্মাণ কাজ চলছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য এই সড়কের দু’পাশে কোন ফুটপাত নেই। সড়ক প্রশস্থকরণের ফলে সড়কে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান, ইজিবাইক, সিএনজিচালিত অটোরিক্সা, মোটরসাইকেল, বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল বৃদ্ধি পাবে। সেইসাথে ব্যস্ততম এই সড়কে ফুটপাত না থাকলে দূর্ঘটনার শঙ্কাও বাড়বে।

সমাবেশ শেষে কর্মসূচিতে অংশগ্রহকারীরা গাইবান্ধা-নাকাইহাট সড়কটি অবরোধ করে। এসময় দুপাশে যানজটের সৃষ্টি হয়। পরে আয়োজকদের একটি প্রতিনিধি দল কয়েক সহস্রাধিক মানুষের স্বাক্ষর সম্বলিত একটি গণআবেদন গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে প্রদান করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net