1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টংগীতে চতুর্থ দিনের মতো পদবঞ্চিত কর্মীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 

টংগীতে চতুর্থ দিনের মতো পদবঞ্চিত কর্মীদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

এফ এ নয়ন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৬ বার

গাজীপুর মহানগর আওয়ামীলীগের সদ্য ঘোষিত ৩৯টি ওয়ার্ডের কমিটি বিলুপ্তির দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভে উত্তাল রয়েছে গাজীপুর। বৃহস্পতিবার বিকেল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডের পদবঞ্চিত নেতাকর্মীরা মিছিল নিয়ে টঙ্গী থানা আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয়ে সমবেত হন। তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন ওয়ার্ড ও থানার যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে কয়েক হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন শেষে টঙ্গী স্টেশন রোড এলাকায় মহাসড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ নেতাকর্মীরা মহাসড়কে বসে ‘অবৈধ কমিটি মানি না- মানব না, টাকার বিনিময়ে কমিটি মানি না- মানব না, পকেট কমিটি মানি না- মানব না’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী অবরোধে সড়কের দুই পাশে হাজার হাজার যানবাহন আটকা পড়ে।

নেতাকর্মীরা অভিযোগ করে জানান, গাজীপুর মহানগর আওয়ামীলীগের ঘোষিত ওয়ার্ড কমিটিতে ‘দুঃসময়ের’ ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ‘নব্য ও হাইব্রিড’ নেতাদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। মহানগরের ৭৫ সদস্যের কমিটির ৭৩জন নেতার মতামত না জানিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের পছন্দের লোকদের দিয়ে কমিটি গঠন করেছে। অনতিবিলম্বে এই ‘পকেট কমিটি’ বিলুপ্ত করে দূ-র্দীনের ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন করে কমিটি ঘোষনার দাবী জানান নেতাকর্মীরা।

এদিকে টানা চতুর্থ দিনের আন্দোলনের বিষয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান বলেন, যারা আন্দোলন করছে তারা আওয়ামী লীগের কেউ না। এরা সহযোগী সংগঠনের নেতাকর্মী। আওয়ামী লীগের পদ-প্রত্যাশী কেউ আন্দোলন করেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net