1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রথম স্ত্রীর যৌতুক মামলায় পিরোজপুর জেলা ছাত্রদলের সম্পাদক গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান

প্রথম স্ত্রীর যৌতুক মামলায় পিরোজপুর জেলা ছাত্রদলের সম্পাদক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২২৮ বার

প্রথম স্ত্রীর করা যৌতুক ও নির্যাতন মামলায় পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম ডি বদিউজ্জামান শেখ রুবেল কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পিরোজপুরের হুলারহাট লঞ্চঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল।

গ্রেফতার এম ডি বদিউজ্জামান শেখ রুবেল (৩২) পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকার আসলাম শেখের পুত্র।
গ্রেপ্তার রুবেলের ১ম স্ত্রী শেখ সাজিয়া আফরিন শাম্মী জানান, ২০১২ সালের ১৮ ফেব্রুয়ারী পারিবারিক অনুষ্ঠানের মাধ্যেমেই তার সাথে বর্তমান জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম ডি বদিউজ্জামান শেখ রুবেলের সাথে বিবাহ হয়। বর্তমানে তাদের সংসারে দেড় বছর বয়সী একটি পুত্র সন্তান আছে। বিয়ের পর থেকেই যৌতুক হিসেবে বিভিন্ন সময় নগদ টাকা, আসবাব পত্র ও মোটরসাইকেল তার স্বামীকে দিয়েছে তার পরিবারের লোকজন। কিন্তু বেশ কিছুদিন যাবত ধরে তার স্বামী এম ডি বদিউজ্জামান শেখ রুবেল ও তার মা জাকিয়া বেগমের কু-পরামর্শে তার উপর ২৫ লক্ষ টাকা যৌতুক দাবী করে তার উপর নানা চাপ দিতে থাকে। যৌতুকের জন্য টাকা না দিতে পারায় তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানষিক নির্যাতন শুরু করে তারা। এই নির্যাতনের পরে যৌতুকের জন্য তাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় স্বামী ও শাশুরী।
পরে এ বিষয়ে পারিবারিক ভাবে সমযোতার চেষ্টা করলেও তার স্বামী ও শশুর বাড়ীর লোকজন সেটা না মেনে নেওয়ায় এ বছরের ১৫ জুলাই তিনি নিজে বাদী হয়ে খুলনা আদালতে তার স্বামী ও শাশুরীকে আসামী করে যৌতুক ও নির্যাতন মামলা করেন।
শেখ সাজিয়া আফরিন শাম্মী আরো জানান, তিনি পরে জানাতে পারেন তার স্বামী এম ডি বদিউজ্জামান শেখ রুবেল তিনি স্ত্রী থাকা অবস্থাতেই অধিক যৌতুকের লোভে এ বছরের শুরুর দিকে তার অনুমতি না নিয়ে যশোর এলাকার একটি মেয়েকে বিয়ে করেছেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হওয়ার কারনে এ বিষয়ে কিছু বলতে গেলে তিনি সহ তার পরিবারের লোকজনকে রুবেল নানা ভাবে হুমকি দিতো।

পিরোজপুর সদর থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, স্ত্রীর করা মামলায় গ্রেপ্তারী পরোয়ানা থাকায় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম ডি বদিউজ্জামান শেখ রুবেল কে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরিবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net