1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে স্বেচ্ছাসেবকলীগ নেতা হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

ফটিকছড়িতে স্বেচ্ছাসেবকলীগ নেতা হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৩১ বার

ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ কামাল হত্যা মামলার সকল আসামীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নানুপুর বাজারের দক্ষিণ মাথায় রাসেদ কামাল স্মৃতি সংসদের উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি সগীর উদ্দীন আরিফের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে ছাত্রনেতা এনামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নানুপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাসির উদ্দীন, যুবলীগ নেতা ফারুক রায়হান, গোলাম মওলা, কামাল পাশা বাদল, মঈন উদ্দিন, ইকবাল হোসেন, মোঃ ইউনুছ প্রমুখ।

সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, রাসেদ কামালকে হত্যার পর প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় ৮/৯ জন আসামি আটক হয়েছে। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনার বিবরণ দিয়েছে। যেখানে আরো অনেকে জড়িত রয়েছে বলে জানা গেছে। কিন্তু প্রধান আসামি সহ তাদেরকে এখনো পুলিশ গ্রেফতার করে নি। মামলার অগ্রগতিও কমে গেছে। গড়িমসি না করে অতি দ্রুত প্রধান আসামি সহ অন্যান্য আসামিদেরও গ্রেফতারের দাবি জানানো হয় সমাবেশে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net