1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাজার নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

বাজার নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২২৪ বার

বাগেরহাটে পেয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় ৪ ব্যবসায়ীকে এক হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও ভোক্তা অধিকার আইনে বিভিন্ন অপরাধে আরও ১৬ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর)দুপুরে জেলার বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজিজুল কবির ও মোসা: আতিয়া খাতুন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসাদ বলেন, অবৈধ ব্যবসায়িক সিন্ডিকেট এর মাধ্যমে বাজারে পেঁয়াজের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে যাতে মূল্য বৃদ্ধি করতে না পারে সেজন্য আমরা বাজারে বাজারে অভিযান শুরু করেছি। এর অংশ হিসেবে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির অপরাধে বাগেরহাট শহরের চার ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় কয়েকজনের কাছ থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।জনস্বার্থে জেলা প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net