1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গুনিয়ায় আলাউদ্দিন জিহাদী মুক্তির দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান

রাঙ্গুনিয়ায় আলাউদ্দিন জিহাদী মুক্তির দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আশিক এলাহী,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০৭ বার

আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপদেষ্টা মুফতি আলাউদ্দিন জিহাদীর বিরুদ্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলা ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যেগে উপজেলার মরিয়ম নগর থেকে রোয়াজারহাট কাপ্তাই সড়কে মানবন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হয়।

উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন,পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ, মাওলানা আবুল কালাম বয়ানী, আলী শাহ নেছারী, পীরজাদা ওবাইদুল মোস্তফা নঈমী, যুবনেতা মোজাহেদুল ইসলামসহ আরো অনেকে।

মানবন্ধনে বক্তারা ২৪ ঘন্টার মধ্যে মুফতি আলাউদ্দিন জিহাদীর বিরুদ্বে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নির্শত মুক্তির দাবী জানান।

বক্তারা বলেন, মুফতি আলাউদ্দিন জিহাদীকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তি না দিলে পরবর্তীতে কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে জানান আহলে ওয়ালা সুন্নাত জামায়াতের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় উপজেলা ও ইউনিয়নের আহলে ওয়াল জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ মাওলানা হাফেজ রুহুল আমিন মোনাজাতের মাধ্যমে মানবন্ধন সমাপ্ত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net