1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে গৃহহীনদের জন্য সরকারী বাসগৃহ নির্মানে অনিয়ম : অন্যের ঘর দেখিয়ে বিল উত্তোলন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

রামগড়ে গৃহহীনদের জন্য সরকারী বাসগৃহ নির্মানে অনিয়ম : অন্যের ঘর দেখিয়ে বিল উত্তোলন

মো: নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ২১৫ বার

জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ২০১৮-২০১৯ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন (টিআর) কর্মসুচীর আওতায় গৃহহীনদের জন্য সরকারী অর্থে ২৫ টি দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্পের কাজ সমাপ্ত হলেও নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা গেছে কর্মসুচীর আওতায় পাতাছড়া ইউপির ডাকবাংলো পাড়া এলাকার গৃহহীন মো: তোফাজ্জেল হোসেন এর দলিলকৃত জায়গায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পে একটি ঘর বরাদ্দ দেওয়া হয় কিন্তু ঐ ঘরটি নির্মাণ না করে সংশ্লিষ্ট মেম্বার অন্যের ঘর দেখিয়ে বিল উত্তোলন করে নিয়েছে। এছাড়া ইউনিয়নের পাতাছড়া, নাকাপা, রসুলপুর, বুদুংছড়া ও পান্না কলোনিতে করা ৮/৯টি ঘর নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে।

গৃহহীন মো: তোফাজ্জল হোসেন (পিতা সুবেদ আলী) বলেন, আমি জেনেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের গৃহহীনদেরকে সরকারী অর্থে ঘর করে দিচ্ছে সেই তালিকায় আমার নামও আছে যখন দেখেছি এলাকার অন্য ঘরগুলির কাজ শেষ হয়ে গেছে আমার ঘরটি হচ্ছেনা তখন নির্মানে দায়িত্ব প্রাপ্ত মেম্বার মহি উদ্দিন কে বললে সে আমাকে গালিগালাছ করে। রাতের অন্ধকারে আমার জায়গা থেকে মাটি কেঁটেও নিয়ে যায়, এতে বাঁধা দিলে সে আমাকে মেরে পেলার হুমকি পর্যন্ত দিয়েছে, আমি ভয়ে আর ঘরের বিষয়ে কাউকে কিছু বলতে পারি নাই। গত সেপ্টেম্বর মাসের ২/৩ তারিখে আমি আমার জায়গাতে সরকারি ঘরে বিষয়ে মেম্বার মহিউদ্দিনের সাথে আবারও কথা বললে সে আমাকে পাতাছড়া ইউনিয়ন পরিষদে এবং চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরার সামনে চড় কিল ঘুষি লাথি মেরে পরিষদ থেকে বের করে দিয়েছে, বিভিন্ন ধরনের গালমন্দ করে আবার এইও বলে আমি বেশী বাড়াবাড়ি করলে সন্ত্রাসী দিয়ে মেরে ফেলবে। আমার ঘর তো তৈরী হয়নি বরং মেম্বার আমার জায়গা দখল করে নিয়েছে। র্বতমানে আমি খুব ভয়ে দিন যাপন করছি। আমি চেয়ারম্যানের কাছে বিচার দিয়েও বিচার পাইনি। আমি প্রশাসনের সহযোগিতা চাই এবং আমার জায়গা উদ্ধার করে ঘরটি নির্মাণ করে আমাকে বুঝিয়ে দেওয়া হোক।

এবিষয়ে মহিউদ্দিন মেম্বার এর সাথে কথা বললে সে বিভিন্ন অযুহাত দেখিয়ে এড়িয়ে গেছেন, নির্মান কাজ শেষ না করে কি ভাবে বিল নেয়া হয়েছে এমন প্রশ্নে তিনি কোন উত্তর দিতে পারেননি।

পাতাছড়া ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ মিজানুর রহমান জানান, আমার জানা মতে শুধু তোফাজ্জল হোসেন এর ঘরটি ছাড়া সব ঘর নির্মান কাজ শেষ হয়েছে।

পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা বলেন আমি সরজমিনে গিয়ে দেখেছি তোফাজ্জল হোসনের ঘরটি এখনো নির্মান কাজ শেষ হয়নি, দ্রুত কাজ শেষ করে তোফাজ্জল কে বুঝিয়ে দেওয়ার জন্য মেম্বারকে বলা হয়েছে।

এই বিষয়ে রামগড় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মনছুর আলী বলেন, ২০১৮-১৯ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো টি আর কর্মসুচীর আওতায় গৃহহীদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্পের কাজ অনেক আগেই শেষ করা হয়েছে। কাজটি কেন হয়নি তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সজীব কান্তি রুদ্র বলেন, বিষয়টি আমি দায়িত্ব নেয়ার আগে হওয়ায় অবগত নই। এখন যখন জেনেছি পরবর্তীত্বে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net