1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিশু পাচার রোধে বাগেরহাটে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান

শিশু পাচার রোধে বাগেরহাটে মানববন্ধন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ২১২ বার

“শিশু সুরক্ষা নিশ্চিত করুণ, পাচার মুক্ত বাংলাদেশ গড়ুন”
এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ইনসিডিন বাংলাদেশের সহযোগিতায় উদয়ন বাংলাদেশের বাস্তবায়নে মানবন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, অবসরপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ মুখার্জী, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আছাদসহ সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিশু ও মানব পাচার প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকে স্ব-স্ব জায়গা থেকে সচেতন হয়ে কাজ করতে হবে। যাতে গ্রাম অঞ্চলের দরিদ্র মানুষরাও বুঝতে পারেন মানব পাচার একটি বড় অপরাধ।

পাচারের শিকার শিশু বা যেকোন মানুষের জীবনে অন্ধকার নেমে আসে। তারা স্বাভাবিক জীবন যাপন থেকে বঞ্চিত হয়। তাই মানব পাচারের বিরুদ্ধে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net