1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাঙ্গার প্রজেক্টের সচেতনতা মূলক সভা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান

হাঙ্গার প্রজেক্টের সচেতনতা মূলক সভা

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৯ বার

ধর্ম সৃষ্টি হয়েছে মানুষের কল্যান ও শান্তির জন্য। কোন ধর্ম-ই সহিংসতা ও উগর্গবাদকে প্রশয় দেয়না।ধর্মে বিশ্বাসী লোক কখনও উর্গবাদে জড়াতে পারেনা। ধর্মীয় অপ ব্যাখা উগ্রবাদের জন্মদিতে পারে।একটি দেশ ও জাতিকে ধ্বংস করার জন্য ধর্মীয় নিয়ম নীতির অপব্যাখ্যা দিয়ে মেধাবী তরুণদেরকে উগ্রবাদে ঝুকে পড়ে।যার পরিনতি অনেক ভয়ানক।তাই উগ্রবাদ ও জঙ্গিবাদ রুখতে সকলকে সচেতন হতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট পৌরসভা মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্টের অধীনে বিল্ডিং রেসিলিয়েন্স এগেইনস্ট ভায়োলেন্ট এক্সট্রিমিজম(ব্রেভ) শীর্ষক প্রকল্পের আয়োজনে সচেনতা বৃদ্ধিমূলক সভায় বক্তারা এসব কথা বলেন।

বিশিষ্ট্ শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেনের সভাপতিত্বে সচেতনা মূলক সভায় বক্তব্য দেন বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র ও বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, পৌরসভার প্যানেল মেয়র, কাউন্সিলর তানিয়া খাতুন, শরীফা খানম স্বপ্না, আবুল হাসেম শিপন, বাগেরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ, দি হাঙ্গার প্রজেক্টের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর মাসুদুর রহমান রঞ্জু, ব্রেভ প্রকল্পের বাগেরহাট জেলা কো-অর্ডিনেটর রবিউল ইসলাম, সদর উপজেলা কো-অর্ডিনেটর হাফিজুর রহমান প্রমুখ।

আয়োজকরা জানান, দি হাঙ্গার প্রজেক্টের অধীনে বিল্ডিং রেসিলিয়েন্স এগেইনস্ট ভায়োলেন্ট এক্সট্রিমিজম(ব্রেভ) শীর্ষক প্রকল্পটি সহিংস চরমপন্থা রুখতে সাধারণ মানুষের সহনশীলতা বৃদ্ধিতে কাজ করবে। জেলার মোংলা, ফকিরহাট ও বাগেরহাট সদর উপজেলার ২৪টি ইউনিয়ন এবং দুইটি পৌরসভায় কাজ করবে। এই প্রকল্পের আওতায় জনগণের ক্ষমতায়ন, সংগঠিতকরণ, নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা অর্জন, স্থানীয় সরকার ব্যবস্থাকে কার্যকর ও শক্তিশালীকরণ এবং বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের লক্ষে মৈত্রী জোট গড়ে তোলা হবে।এ বছরের ২৩ মার্চ শুরু হওয়া প্রজেক্টটি ২০২৩ সাল পর্যন্ত বাগেরহাটে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net