1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৪ দলিয় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে আমরা সম্মিলিতভাবে সরকারি কর্মকর্তারা মাঠে নেমেছি মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে ‘উপহার’ বিতরণের অভিযোগ – আমিনুল হক রণক্ষেত্র নরসিংদী, নিহত ১ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা ফের ভূমিকম্পে কাঁপল দেশ নবীগঞ্জে প্রবাসীদের নিয়ে ড.রেজা কিবরিয়ার মতবিনিময় সভা এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মাঠে থাকবে ৪০ বিজিবি র‍্যাবের নতুন নাম ‌এসআইএফ

৪ দলিয় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৬ বার

বাগেরহাট জেলার, মোল্লাহাটের দারিয়ালা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ৪ দলিয় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। । মঙ্গলবার দুপুর ১২ টায় ডি,কে,কে মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাংনী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শিকদার মফিজুল ইসলামের সভাপতিত্বে টুর্ণামেন্টের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ.লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমিটির সদস্য লায়ন শেখ হাবিবুর রহমান ।

এ খেলায় টুঙ্গিপাড়া, ফকিরহাট ,মোল্লাহাট ও তেরখাদা একাদশ অংশ গ্রহন করেন। খেলায় মোট ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে ফকিরহাট একাদশ ও মোল্লাহাট একাদশের মধ্যে খেলা হয়। খেলায় নির্দিষ্ট সময়ের মধ্যে কোন দলের খেলোয়াড়রা গোল দিতে না পারায়। ট্রাইব্রেকারের মধ্যেমে ফকিরহাট একাদশ ৩-১ গোলে মোল্লাহাট একাদশকে পরাজিত করেন।

খেলায় বিজয়ী দলকে একটি ২৪ ইঞ্চি এলইডি টিভি এবং রানার্সআপ দলকেও একটি ২৪ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার হিসেবে প্রদান করেন। খেলা পরিচালনা করেন খাঁন তুষার আহমেদ। খেলায় অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ ভুলু মিয়া, আ.লীগ নেতা হেদায়েত শেখ, শিকদার তরিকুল ইসলাম, ডাঃ শরিফুজ্জামান শরিফ, ডি,কে,কে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শিকদার উজির আলী, ইউপি সদস্য মোল্লা সহিবুজ্জামান সবুজ, শিকদার ওহিদুজ্জামান, শেখ হুমায়ুন।

এছাড়া উপস্থিত ছিলেন আহম্মেেদ শরিফ, মিঠু শিকদার ,পান্ন শেখ ,টিপু মোল্লা প্রমূখ। খেলার আয়োজকরা বলেন করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন খেলাধূলা বন্ধ থাকায়, যুব সমাজ যাতে মাদক এবং ইভটিজিং এর দিকে ধাবিত না হতে পারে এজন্য এই খেলার আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net