ঢাকা   ০৩:৪১:২৪ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র

আইন শৃঙ্খলা রক্ষায় শরণখোলা থানার ওসি’র সাথে মতবিনিময়

নইন আবু নাঈম নিজস্ব সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩৮৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আইন শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাগেরহাটের শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র সাথে বানিয়াখালী বাজার ব্যবস্থাপনা কমিটি ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪.৩০ মিনিটের দিকে উপজেলার বানিয়াখালী বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, থানার এসআই আমির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, ইউপি সদস্য সগীর পহলান, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম পল্টূসহ বিভিন্ন স্কুলের শিক্ষক, মসজিদের ইমাম, গ্রাম পুলিশ, পুলিশিং কমিটির সদস্য, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় শরণখোলা থানার ওসি আইন শৃঙ্খলা রক্ষার্থে সকলের সহযোগীতা কামনা করেন এবং মাদক, জুয়াসহ অপরাধমূলক কর্মকান্ড নির্মূলে কঠোর থাকবেন বলেও তিনি জানান।

উল্লেখ্য গত ৫ অক্টোবর শরণখোলা থানার ওসি মোঃ সাইদুর রহমান যোগদানের পর থেকেই রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটি, বিট পুলিশিং কমিটি, শরণখোলা উপজেলা পরিষদের উপ-নির্বাচন চলাকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট ভূক্ত আসামী ধরতে রাতভর অভিযান, উপজেলার ২৫টি দূর্গা মন্দির পরিদর্শন সহ উপজেলার ছোট বড় হাট-বাজার সমুহের ব্যবসায়ীদের সাথে রাত্রীকালীন মতবিনিময় সভা করে প্রশংসা কুড়িয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি