1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করিমগঞ্জে গাঁজার চালানসহ মাদক ব্যবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা ফের ভূমিকম্পে কাঁপল দেশ নবীগঞ্জে প্রবাসীদের নিয়ে ড.রেজা কিবরিয়ার মতবিনিময় সভা এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মাঠে থাকবে ৪০ বিজিবি র‍্যাবের নতুন নাম ‌এসআইএফ তিনটি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্বে গুইমারা বিজিবি সেক্টর, প্রস্তুত ড্রোন, ডগ স্কোয়াড ও কুইক রেসপন্স ফোর্স নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বৈধ শবে বরাতের বিশেষ আয়োজনে রাখুন পাকা পেঁপের হালুয়া আজ পবিত্র শবে বরাত

করিমগঞ্জে গাঁজার চালানসহ মাদক ব্যবসায়ী আটক

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০
  • ২৬৩ বার

কিশোরগঞ্জের করিমগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে ১২ কেজি ৭শ’ গ্রাম গাঁজার একটি বড় চালানসহ মো. জিনু মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শুক্রবার (২ অক্টোবর) ভোরে করিমগঞ্জ উপজেলার গাংগাইল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. জিনু মিয়া করিমগঞ্জ উপজেলার গাংগাইল পাঠানপাড়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কমান্ডার এম শোভন খান বিএন কিশোরগঞ্জ নিউজকে জানান, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে।

এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাদক ব্যবসায়ী চক্রটির উপর র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

এর প্রেক্ষিতে শুক্রবার (২ অক্টোবর) ভোর ৫টার দিকে করিমগঞ্জ উপজেলার গাংগাইল এলাকায় র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে মাদক ব্যবসায়ী মো. জিনু মিয়াকে ১২ কেজি ৭শ’ গ্রাম গাঁজা’সহ আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net