1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ক্রীড়া হলো মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকতে ও সুস্বাস্থ্য গঠনে ভূমিকা রাখে: মোঃ ফরহাদ আলী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু

ক্রীড়া হলো মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকতে ও সুস্বাস্থ্য গঠনে ভূমিকা রাখে: মোঃ ফরহাদ আলী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৩৮২ বার

রামুর দূর্গম পাহাড়ি জনপদের ভিতরে কচ্ছপিয়া ইউনিয়নের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন কচ্ছপিয়া ব্লাড ডোনেটিং মিনিবার ফুটবল টুর্নামেন্ট এ তিতার পাড়া ক্রীড়া সংস্থা জুনিয়র একাদশ চ্যাম্পিয়ন,খেলার উদ্বোধক হিসেবে ছিলেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফরহাদ আলী।

কচ্ছপিয়া ব্লাড ডোনেটিং ক্লাবের কর্তৃক আয়োজিত ‘কচ্ছপিয়া ব্লাড ডোনেটিং ক্লাব মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলায় কচ্ছপিয়া ব্লাড ডোনেটিং সভাপতি শামসুল আলম শাহীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবেদুল আনোয়ার সঞ্চালনায় এবং মোঃ সাইদুজ্জামান সাঈদ তত্বাবধানে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মোঃ ইসমাঈল নোমান।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান মেহমান হিসেবে ছিলেন সাংবাদিক ও কচ্ছপিয়া ব্লাড ডোনেটিং ক্লাব এর উপদেষ্টা মাঈনুদ্দীন খালেদ,বিশেষ অতিথি কচ্ছপিয়া ব্লাড ডোনেটিং ক্লাব উপদেষ্টা ডাঃ মিজানুর রহমান,কচ্ছপিয়া ব্লাড ডোনেটিং ক্লাব উপদেষ্টা ডাঃ শফিক আহমদ,কচ্ছপিয়া পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ হেলাল উদ্দীন সিকাদর, ৩নং ওয়ার্ড় যুবলীগ সভাপতি আব্দুর শুক্কুর,বিশিষ্ট সমাজ সেবক শামশুল আলম,কচ্ছপিয়া ইউনিয়ন কৃষকলীগ সাংগঠনিক সোহেল, খুরশেদ,মোঃ ইসলামসহ অনেকেই।

উক্ত খেলার উদ্বোধকের হিসেবে বক্তব্যে মোঃ ফরহাদ আলী বলেন, ক্রীড়া চর্চা হলো মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকতে ও সুস্বাস্থ্য গঠনের জন্য অতীব গুরুত্বপূর্ণ। শুকমনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত হয়ে তিনি খেলার আয়োজক কমিটিকে ধন্যবাদ সব সময় অবশ্যই পাশে থাকবেন বলে জানান।

ফাইনাল ম্যাচে স্বাগতিক নিউ ফাক্রিরকাটা মায়ের দোয়া খেলোয়াড় একাদশ টাইব্রেকারে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তিতার পাড়া ক্রীড়া সংস্থা জুনিয়র খেলোয়াড় একাদশ।

উলেখ্যঃ উক্ত সর্বশেষ ফাইনাল খেলায় কক্সবাজার ব্লাড ডোনারর্স সোসাইটি ও রামু ব্লাড ডোনার্স সোসাইটি সার্বিক সহযোগিতার মাধ্যমে ২০০/৩০০ জনকে সাধারণ মানুষকে বিনামূল্য ব্লাড গ্রুপ ক্যাম্পিং সেবার আয়োজন করেন কচ্ছপিয়া ব্লাড ডোনেটিং ক্লাবকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান ক্রীড়া দর্শকরাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net