1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি করতোয়ার পানি ১০৭ সে.মি. ও ঘাঘটের পানি বিপদসীমার ২০ সে.মি. উপরে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

গাইবান্ধায় বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি করতোয়ার পানি ১০৭ সে.মি. ও ঘাঘটের পানি বিপদসীমার ২০ সে.মি. উপরে

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ২৪৭ বার

গাইবান্ধায় সবগুলো নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পানি বিপদসীমার এখনও বেশ কিছুটা নিচে। তবে করতোয়া ও ঘাঘট নদীর পানি বিপদসীমার অনেক উপরে। পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার করতোয়ার পানি বিপদসীমার ১০৭ সে.মি. ঘাঘট নদীর পানি বিপদসীমার ২০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়। এদিকে গোবিন্দগঞ্জে করতোয়ার পানি অব্যাহত বৃদ্ধি পাওয়ায় গোবিন্দগঞ্জ পৌরসভাসহ বেশ কয়েকটি ইউনিয়নের নতুন নতুন এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। এছাড়া সাপমারা ই্উনিয়নের চকরহিমাপুর নামক স্থানে করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাধ ভেঙ্গে গেছে। এতে করে পানি ঢুকে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

এদিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের প্রায় তিন কিলোমিটার এলাকায় পানি উঠায় ঝুঁিক নিয়ে যানবাহন চলাচল করছে। এছাড়া পলাশবাড়ি উপজেলায় করতোয়া নদীর পাানি বৃদ্ধির ফলে কিশোরগাড়ি ও হোসেনপুর ইউনিয়নের বিভিন্ন এলকায় পানি ঢুকে পড়েছে। অপরদিকে ঘাঘট নদীর পানি বৃদ্ধির ফলে সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা, রসুলপুর, কামারপাড়া এবং সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি ঢুকে পড়েছে। এদিকে এখন পর্যন্ত ৪টি বন্যা আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে বন্যার্ত মানুষজন এসে আশ্রয় নিচ্ছে। এদিকে গোবিন্দগঞ্জ বন্যা কবলিত এলাকার জন্য জেলা প্রশাসনের ত্রাণ ভান্ডার থেকে আর ১৫ মে. টন চাল ও ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net