1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টংগীতে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

টংগীতে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

এফ এ নয়ন:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৩৩২ বার

গাজীপুরের টঙ্গীতে নিখোঁজের সাত দিন পর পাবেল (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে প্রতিবেশীর নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে এ লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার থানায় একটি মামলা করেছে।

পুলিশ জানায়, নিহত পাবেল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। সে নোয়াখালীর চাটখিল থানার সাদরখিল গ্রামের মনির হোসেনের ছেলে।

গত ২৭ সেপ্টেম্বর দুপুরে বাড়ির পাশে অন্যান্য শিশুর সঙ্গে খেলছিল পাবেল। এরপর থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ২৯ সেপ্টেম্বর টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। শনিবার দুপুরে স্থানীয় একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকে। পরে ট্যাংকের ভেতরে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালের মর্গে পাঠায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এসময় (ওসি)আমিনুল ইসলাম বলেন, এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net