1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবী (সা.)-এর অবমাননার প্রতিবাদে ফ্রান্সের পণ্য বর্জন করুন : জাতীয় জনতা ফোরাম - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে

নবী (সা.)-এর অবমাননার প্রতিবাদে ফ্রান্সের পণ্য বর্জন করুন : জাতীয় জনতা ফোরাম

বিশেষ প্রতিবেদকঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩৭৪ বার

ফ্রান্সে সরকারি পৃষ্ঠপোষকতায় নবী (সা.)-এর ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শনে প্রতিবাদে বিশ্ব মুসলিমসহ বাংলাদেশের জনগনকে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ।

বুধবার (২৮ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার, সদস্য সচিব ডাক্তার শাকিলুর রহমান, উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রফেসর ডক্টর শাহরিয়ার হোসেন চৌধুরী, এডভোকেট মাওলানা রশীদ আহমদ, মিফতাহ সিদ্দিকী, প্রকৌশলী আ হ ম মনিরুজ্জামান দেওয়ান মানিক,
যুগ্ম আহবায়ক এডভোকেট মোহাম্মদ সপ্নীল সরকার, যুগ্ম আহবায়ক মাহি আল ফয়সাল খান, যুগ্ম আহবায়ক এডভোকেট নুরুননাইম মোনায়েম, সদস্য মোবাশ্বীর আলী, রফিকুল ইসলাম জুবায়ের, মোজাম্মেল হক জসীম, তরিকুল ইসলাম নাঈম, মোজাহিদ আলী রুকন এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান।

তারা বলেন, ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মুসলিম উম্মাহ’র কলিজায় আঘাত করা হয়েছে। ফ্রান্স সরকার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ফ্রান্স সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়া বিশ্বের মুসলমানদের নৈতিক ও ঈমানি দায়িত্ব।

নেতৃবৃন্দ আরো বলেন, হাদীসের ভাষায় আল্লাহর রাসূল (সা.) কে পিতা-মাতা, সন্তান-সন্ত‘তিসহ দুনিয়ার সবার চেয়ে বেশি ভাল বাসতে না পারলে প্রকৃত ঈমানদার হওয়া যায় না। তাই তাঁর ইজ্জতে কোন প্রকার আঘাত আসলে কিংবা তাঁকে ব্যঙ্গ করা হলে কোন মুসলমান চুপ করে বসে থাকতে পারেনা।

তারা বলেন, সম্প্রতি ফ্রান্সে প্রিয় নবী (সা.) এর অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শনে বিশ্ব মোড়লদের নিরবতা, ওআইসি, আরবলীগের অভিভাবকহীন মানসিকতা, জাতিসংঘের খেয়ালিপনায় বিশ্ববিবেককে নাড়া দিয়েছে।

নেতৃবৃন্দ অবিলম্বে জাতিসংঘসহ সকল অভিভাবক সংস্থাকে নবী (সা.) ও ধর্মের প্রতি বিদ্বেষপোষণকারীদের শাস্তির আওতায় আনার বিশেষ ব্যবস্থা গ্রহণের আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net