1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এখন চিঠি নেই,পত্র নেই তাই কথা হয় ইমো, ফেসবুক বা মেসেঞ্জারে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এখন চিঠি নেই,পত্র নেই তাই কথা হয় ইমো, ফেসবুক বা মেসেঞ্জারে মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপে মাগুরা পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার এক নোয়াখালীর সেনবাগে কৃষি জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু  যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

এখন চিঠি নেই,পত্র নেই তাই কথা হয় ইমো, ফেসবুক বা মেসেঞ্জারে

লাকসামে ৩১ টি ইডি ডাকঘরে পোস্ট মাস্টার থাকলেও নেই কোন নিজস্ব ভবন

এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি 
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ০ বার

চিঠি আদান প্রদানের জনপ্রিয় মাধ্যম ছিল ডাক যোগ। যেখানে এক সময় যোগাযোগের শেষ ভরসাই ছিল ডাক কিন্তু কালের বিবর্তনে ডাকের জনপ্রিয়তা হারিয়ে গেলেও থেমে নেই কার্যক্রম।লাকসাম উপজেলা আওতাধীন পোস্ট অফিস ৩৫৭০ কোড নাম্বার ৩১শাখা গ্রামীণ ডাকঘরে পোস্ট মাস্টার থাকলেও ২৯ টি শাখায় নেই কোনো নিজস্ব ভবন। এসব ডাক ঘরের কার্যক্রম চলছে দোকানপাট, সরকারি বিভিন্ন পরিত্যক্ত কক্ষে, নিজস্ব টাকায় ভাড়া করা ঘরে। ফলে স্থানীয় লোকজন ডাক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

 

লাকসাম পোস্ট অফিসের কার্যালয় সূত্রে জানা যায়,উপজেলা শাখার বিভিন্ন এলাকায় গ্রামীণ পর্যায়ে ৩১ ডাকঘর পরিচালিত হয়ে আসছে।এর মধ্যে ২৯টি ডাকঘরের নির্দিষ্ট কোন কার্যালয় নেই। শাখা ইডিএ পোস্ট মাস্টাররা নিজ বাসায়, হার্ডওয়্যার ঔষধ, মুদির দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ফেরারী হয়ে, সরকারি ঝুঁকিপূর্ণ ভবনে কার্যক্রম পরিচালনা করে আসছেন বছরের পর বছর। অন্যদিকে মানবেতর জীবনযাপন করছেন ডাকঘরের ইডিকর্মীসহ অন্য কর্মচারী।

লাকসাম শাখার আজগরা,আউশপাড়া,বেলঘর গোসাই,চাঁনগাঁও,দ: চানপুর,গাজীমুড়া,হেসাখাল,মেল্লা বাজার,পশ্চিমগাও,রায়গোবিন্দপুর,রমাবল্লবপুর,তুলাতলী বেলঘর,উওরদা,সাতঘর,ডুরিয়া বিষ্ণপুর,শাকেরা,ভবকপড়া,আলীশ্ব,বাগমারা,হাজতখোলা,জয়কামতা,দূর্গাপুর,ভোগই,ইকবালনগর,নাথেরপেটুয়া, সরসপুর,উত্তর হাওলা ও পুজকরাসহ প্রায় ২৯ টি ডাক ঘরের নিজস্ব কোন ভবন নেই। শুধুমাত্র গত কয়েক বছরে পূর্ব লাকসাম ইউনিয়ন ডেমবাড়ীয়া পোস্ট অফিসের নিজস্ব ভবণ পেয়েছে। এছাড়া ভোরা জগৎপুর, হাজীপুর গ্রামীণ ডাকঘর নামে দুইটা ভবন থাকলেও দীর্ঘদিন সংস্কার না করায় জরাজীর্ণ হয়ে পড়েছে ভবনটি।ভবনের ছাদের পলেস্তারা খসে পড়েছে। ডাকঘরের এ অবস্থায় ইডিকর্মীরা ঝুঁকি নিয়ে দাপ্তরিক কাজকর্ম করে যাচ্ছেন।

হাজীপুর গ্রামীণ ডাকঘর ইডি পোস্ট মাস্টার আবদুল মালেক ও ভোরা জগৎপুর ইডি মাষ্টার আমেনা খাতুন বলেন,টিনসেট ডাকঘরটি দীর্ঘ বছর ধরে ঝুঁকিপূন, টিনের ছাদ দিয়ে পানি পড়ে কাজ করতে খুব কষ্ট হয়, এছাড়াও ঝড়বৃষ্টির আসলে সবসময় ভয়ের মাঝে থাকতে হয়। এছাড়া পোস্ট অফিসের সামনে স্থানীয়রা চটপটি দোকান বসিয়েছে আমাদের কষ্টের শেষ নেই।

 

আলীশ্বর ইডি পোস্ট মাস্টার বিধান চন্দ্র সিংহ বলেন, ডাকঘর না থাকায় আমার হার্ডওয়্যার দোকানে পোস্ট অফিসের কাজ পরিচালিত হচ্ছে। এসব এলাকার স্থানীয়রা জানান, এক সময় আমরা পোস্ট অফিস থেকে চিঠিপত্র আদান প্রদান করতাম। এখন আসলে সেই ভাবে পোস্ট অফিসে যাই না এবং মাস্টারকেও দেখিনা। তবে স্থায়ী পোস্ট অফিস হলে পূণরায় ডিজিটাল সেবা গ্রহন করতে পারবো।

 

এক প্রবাসী স্ত্রী জান্নাত জানান, তার স্বামী একসময় বিবাহবার্ষিকী ও জন্মদিন উপলক্ষে চিঠি লিখতেন। জনপ্রিয়তা হারিয়ে গেলেও থেমে নেই কার্যক্রম। সবসময় সেখানেই সব কথা হয়। তার মতে, এখন চিঠি নেই, পত্র নেই তাই প্রেম হারিয়েছে,তাই কথা হয় ইমো, ফেসবুক বা মেসেঞ্জারে

আজগরা ইউনিয়নের বাসিন্দা আব্দুস ছালাম বলেন,চিঠি আদান প্রদানের জনপ্রিয় মাধ্যম ছিল ডাক যোগ। যেখানে এক সময় যোগাযোগের শেষ ভরসাই ছিল ডাক কিন্তু কালের বিবর্তনে ডাকের জনপ্রিয়তা হারিয়ে গেলেও থেমে নেই কার্যক্রম।লাকসাম ইডিএ গনের ডাকঘর না থাকায় ঔষধ,মুদি,কাপড়,হার্ডওয়ার দোকান এবং ইউনিয়ন ঝুকিপূর্ণ ও পরিত্যক্ত ভবনে অনেকটাই ঝুঁকি নিয়ে কর্মদিবস পালন করছেন গ্রামীণ ডাকঘরে পোস্ট মাস্টারা।

 

গ্রামীণ ডাকঘরের পোস্ট মাস্টার ওমর পারভেজ বলেন,  আমাদের নিজস্ব কার্যালয় নেই, নেই চেয়ার-টেবিল।বছরের পর বছর দোকানে, বাসা বাড়ীতে ও পুরনো জরাজীর্ণ ভবনে অনেকটাই ঝুঁকি নিয়ে কাজ করছি।

 

এ প্রসঙ্গে লাকসাম উপজেলা পোস্ট অফিস প্রধান আবদুল মান্নান বলেন,লাকসাম শাখায় গ্রামীণ ডাকঘর ইডি গনের রয়েছে ৩১ টি এর মধ্যে একটি গ্রামীণ ডাকঘর ভবন থাকলেও বাকিগুলোতে নেই কোন নিজস্ব ভবন, ইডি শাখা পোস্ট মাস্টারা ও কর্মীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে কার্যক্রম পরিচালনা করছেন। সরকারি নিয়ম অনুযায়ী যেসব এলাকায় কোন দানশীল ব্যক্তি ৩ শতাংশ জমি স্বেচ্ছায় ডাকঘরে নামে দান করবে, তাহলে সেখানে ভবনের ব্যবস্থা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net