1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পলাশে ব্যাচ কাপ ফুটবলের চুড়ান্ত পর্বের খেলা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্তনবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে আমরা সম্মিলিতভাবে সরকারি কর্মকর্তারা মাঠে নেমেছি মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে ‘উপহার’ বিতরণের অভিযোগ – আমিনুল হক রণক্ষেত্র নরসিংদী, নিহত ১ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা ফের ভূমিকম্পে কাঁপল দেশ নবীগঞ্জে প্রবাসীদের নিয়ে ড.রেজা কিবরিয়ার মতবিনিময় সভা এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম

পলাশে ব্যাচ কাপ ফুটবলের চুড়ান্ত পর্বের খেলা সম্পন্ন

পলাশ (নরসিংদী) থেকে নাসিম আজাদঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৫৯৭ বার

নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নে সেকান্দরদী এ এম উচ্চ বিদ্যালয় মাঠে আজ ১৬ অক্টোবর শুক্রবার ব্যাচ কাপ ২০২০ ফুটবলের চুড়ান্ত পর্বের খেলা সম্পন্ন হলো।
সেকান্দরদী এ এম উচ্চ বিদ্যালয়ের ২০১৩-২০১৭ ব্যাচ এই ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে। এতে সার্বিক সহযোগীতায় ছিলেন,পলাশ উপজেলা ছাত্র লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম আরিফ।
আজ বিকেল তিনটায় সেকান্দরদী এ এম উচ্চ বিদ্যালয় মাঠে ২০১৩-২০১৬ ব্যাচের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
২০১৩ ব্যাচ ৪-৩ গোলে ২০১৬ ব্যাচকে হারিয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ফুটবল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, পলাশ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ মনা ও পলাশ উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ শাহীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা সুরুজ মিঞা, গজারিয়া ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব সামির শরীফ ও গজারিয়া ইউনিয়ন ছাত্র লীগ সাধারণ সম্পাদক রুহুল আমীন স্বপন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net