1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"প্রতিপক্ষের হামলায় কচুয়ার ভ্যান চালক আহত" - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

“প্রতিপক্ষের হামলায় কচুয়ার ভ্যান চালক আহত”

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ২৮৯ বার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ, বাগেরহাট :
বাগেরহাট জেলার, কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ভ্যান চালক মিজানুর রহমান বাওয়ালী (২৬) হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। হামলার ঘটনা ৫দিন হলেও কোন আইনি ব্যবস্থা নিতে পারেনি ভুক্তভোগী ওই পরিবারটি।

রবিবার বিকালে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন ভ্যান চালক মিজানুর রহমান বাওয়ালী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার রাতে বাড়ী ফেরার পথে বিষখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছালে পুর্ব পরিকল্পিত ভাবে প্রতিপক্ষরা হামলা চালায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হামলাকারী বিষখালী এলাকার আবুল হাসান হাওলাদার (৪০) ও তার ছেলে ইব্রহিম হাওয়াদার (২০) এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বছর পাঁচেক আগে ওই আবুল হাসান প্রতাপপুর এলাকার মনি মন্ডল নামের এক হিন্দু ব্যাক্তির উপর নির্যাতন চালায়। এ বিষয়ে তৎকালীন ইউনিয়ন চেয়ারম্যান ৫০হাজার টাকা জড়িমানা করে মিমাংশা করে দেয়।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.মনি শংকর পাইক বলেন, আহতের শরীরের বিভিন্ন অংশে শক্ত বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আগের চেয়ে সুস্থ্য রয়েছেন।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net