1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফটিকছড়িতে মানবকল্যাণে কাজ করবে বি.এম ফাউন্ডেশন: শওকাতুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

ফটিকছড়িতে মানবকল্যাণে কাজ করবে বি.এম ফাউন্ডেশন: শওকাতুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ২৫৮ বার

শাহনেওয়াজ নাজিম: ফটিকছড়ি প্রতিনিধি: মানব সেবার লক্ষ্য নিয়ে ফটিকছড়িতে প্রতিষ্ঠা হলো বি.এম ফাউন্ডেশন।
এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন ফটিকছড়ির সমিতিরহাট ইউনিয়নের মধ্যম নিশ্চিন্তাপুর গ্রামের শাহ আলম মাস্টার বাড়ি নিবাসী, সৌদি আরব প্রবাসী, সমিতির হাট প্রবাসী পরিষদ সৌদি আরব শাখার সমন্বয়কারী আলহাজ্ব মোহাম্মদ শওকাতুল ইসলাম।

বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী শওকাতুল ইসলাম ইতোমধ্যে বিভিন্ন সময়ে সাহায্য সহযোগীতা দিয়ে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন।

তিনি বলেন, মহান সৃষ্টি কর্তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ও তাঁর শ্রদ্ধেয় পিতামাতার নাম চিরস্মরণীয় করে রাখার উদ্দেশ্যে বিএম ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে।
আমার বাবা (ফাইসন্স গ্রুপের সাবেক প্রোডাকশন ম্যানেজার) মরহুম আলহাজ্ব বদিউল আলম এবং মাতা মনোয়ারা জাহান, উভয়ের নামের আদ্যাক্ষর নিয়ে বিএম ফাউন্ডেশন নামকরণ করা হলো। আমাদের পরিবার আগে বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, কিন্ত এখন থেকে এই ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকবে। আর্ত মানবতার সেবায় বিএম ফাউন্ডেশন আজীবন করে যাবে। এছাড়া শিক্ষা, সাহিত্য সংস্কৃতি,চিকিৎসাসহ সকল সামাজিক ধর্মীয় কর্মকাণ্ডে বিএম ফাউন্ডেশন কাজ করে যাবে।
বিএম ফাউন্ডেশন প্রতিষ্ঠায় সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেন তিনি।

উক্ত ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য হলো:-

১. দরিদ্র ও অসুবিধাগ্রস্ত ব্যক্তিদের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি বৃদ্ধির উদ্দেশ্যে তাহাদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং নারী-পুরুষ সমতা বিকাশের জন্য প্রয়োজনীয় কার্যকর আর্থিক সাহায্য, দক্ষতা-বৃদ্ধি-সহায়তা ও প্রশিক্ষণ।
২. গরীব মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে সকল প্রকার শিক্ষা উপকরণ সহায়তা প্রদান ।
৩. গরীব, অসহায় মানুষের বিনামূল্যে বস্ত্র প্রদান ৪. গরীব, অসহায় মানুষের চিকিৎসার জন্য আমাদের সাধ্যনুযায়ী আর্থিক সহায়তা ।
৫. রক্তদান কর্মসূচি।
৬. শিক্ষা সামগ্রী বিতরণ।
৭. সামাজিক ধর্মীয় বিভিন্ন কর্মকান্ডে সহায়তা প্রদান করা। এবং অন্যান্য প্রাসংগিক সেবা প্রদান করা
এক কথায় বলা যেতে পারে সমাজের অনগ্রসর জনতার কল্যাণে সব সময় সাধ্যনুযায়ী পাশে থাকা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net