1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাহরাইনের বাংলাদেশ সোসাইটি গত এক বছরের কাযক্রম উপর আলোচনা ও সাংবাদিক সন্মেলন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

বাহরাইনের বাংলাদেশ সোসাইটি গত এক বছরের কাযক্রম উপর আলোচনা ও সাংবাদিক সন্মেলন

শাহিন সিকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৭০৩ বার

বাহরাইন সরকার কর্তৃক নিবন্ধিত প্রবাসী বাংলাদেশি সামাজিক সংগঠন ‘বাংলাদেশ কালচারাল অ্যান্ড সোশ্যাল সোসাইটি (বাংলাদেশ সোসাইটি)’ এর গত এক বছরের কার্যক্রমের উপর আলোচনা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ফুয়াদ তাহের শান্তনু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসিফ আহমেদ এর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন অর্থ সম্পাদক মাজহারুল হক নয়ন, সহ সাধারণ সম্পাদক কাউসার আলম, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, সমাজ কল্যাণ সম্পাদক মোহন মিয়া মোমেন, প্রচার সম্পাদক সবুজ মিলন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ফোরাম বাহরাইনের সভাপতি বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মামুন হোসেন, অর্থ সম্পাদক নাজির আহমদ, দৈনিক আমার সংগ্রাম প্রতিনিধি মোফাজ্জল হোসেন লিটন, প্রবাস নিউজ ডটকমের বাহরাইন প্রতিনিধি ইব্রাহিম খান, মানবাধিকার ক্রাইম নিউজের বাহরাইন প্রতিনিধি শাহীন শিকদার।

বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আসিফ আহমেদ ও ইব্রাহিম গালিব এর পরিচালনায় প্রজেক্টরে বিগত এক বৎসরের সংগঠনের কার্যক্রম তুলে ধরা হয়।

‘বাংলাদেশ কালচারাল অ্যান্ড সোশ্যাল সোসাইটি (বাংলাদেশ সোসাইটি)’ করোনা সময় থেকে এখনো পর্যন্ত বিভিন্ন দাতাদের আর্থিক সহায়তায় প্রায় ৪৫হাজার দিনার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১কোটি টাকার উপরে) সহায়তা প্রদান করেছে। বাংলাদেশ সোসাইটির কার্যক্রমের মধ্যে ছিলো লকডাউনে আটকেপড়া বা কাজ হারিয়ে অসহায় প্রবাসীদের মধ্যে নিয়মিত খাদ্য সহায়তা প্রদান, ত্রাণ বিতরণ, চিকিৎসা খরচ বহন করতে সমর্থ নেই এমন অসুস্থ্য প্রবাসীদের চিকিৎসা খরচ প্রয়োজনে বাংলাদেশে পাঠানোর খরচ বহন, স্কুলের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস কার্যক্রমে সহায়তা প্রদান, ভিসা লাগাতে সামর্থ নেই এমন অনেক প্রবাসীদের ভিসা লাগিয়ে বৈধ করতে সহায়তা করা সহ অন্যান্য মানবিক কার্যক্রম।

আলোচনা ও সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সেচ্ছাসেবক সদস্য মোহাম্মদ ইউসুফ, মোফাজ্জল হোসেন, মাসুম বিল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক সবুজ মিলন, উপস্থিত প্রবাসী সাংবাদিকদের কাছে ২০২১ সালে বাংলাদেশ সোসাইটির বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন।

প্রশ্নোত্তর পর্বে প্রবাসী সাংবাদিকরা বাংলাদেশ সোসাইটির বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রশ্ন করেন এবং বাংলাদেশ সোসাইটি যেহেতু বাহরাইন সরকার কর্তৃক নিবন্ধিত সংগঠন তাই তাদের কার্যক্রম আরো বিস্তৃত করতে নানা পরামর্শ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net