1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

আনোয়ারায় ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আনোয়ারা প্রতিনিধি ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ২৭০ বার

দেশে চলমান নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনে জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আনোয়ারা উপজেলা ছাত্রদল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলা ছাত্রদলের আয়োজনে আনোয়ারা সরকারি কলেজ ও বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে চাতরী চৌমুহনীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি টানেল সড়ক থেকে শুরু করে ওয়ান মাবিয়া সিটি সেন্টারের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদলের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা প্রতিটি ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী আবদুল ওয়াহেদ সুমন ও সদস্য সচিব প্রার্থী মোহাম্মদ ঈসমাইলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন আনোয়ারা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলফাজুর রহমান আরিফ, কলেজ ছাত্রদল নেতা বোরহান, জাহেদ, শফিউল, বটতলি কলেজ ছাত্রদল নেতা মোঃ তারেক, মোঃ ছোটন, মোঃ রাশেদুল বশর ছাড়াও উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net