1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনাকালিন বন্যার্ত কৃষক, ক্ষেতমজুরদের বাঁচাতে কাজ-খাদ্য-চিকিৎসা-পূনর্বাসন ঋণ মওকুফের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

করোনাকালিন বন্যার্ত কৃষক, ক্ষেতমজুরদের বাঁচাতে কাজ-খাদ্য-চিকিৎসা-পূনর্বাসন ঋণ মওকুফের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ২৫৩ বার

করোনাকালিন বন্যার্ত কৃষক, ক্ষেতমজুরদের বাঁচাতে কাজ-খাদ্য-চিকিৎসা-পূনর্বাসন ঋণ মওকুফসহ প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম কমানোর দাবীতে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সদর উপজেলা সভাপতি গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, কৃষক সংগঠনের সাধারণ স¤পাদক মাহবুবর রহমান খোকা, সংগঠক ডাঃ আব্দুল জোব্বার প্রমুখ।

বক্তারা অবিলম্বে বন্যার্ত সকল মানুষদের পুনর্বাসন, কাজ-খাদ্য, ক্ষতিপূরণ ও অর্থ বরাদ্দ প্রদান, বয়স্ক বিধবা প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫০০০ টাকা প্রদান, কৃষকদের কৃষি ঋণ মওকুফ ও বিনা সুদে ঋণ প্রদানের দাবি জানান। বক্তারা বলেন, এনজিও মহাজনি ঋণের জুলুম নির্যাতন বন্ধ ও সকল ঋণ মওকুফ, বিদ্যুতের লোডশেডিং লো-ভোল্টেজ বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণেরও দাবি জানান। সেইসাথে চাল-ডাল-তেল-মরিচ- পেঁয়াজসহ সকল দ্রব্যের দাম কমানো এবং সকল গরীব মেহনতী মানুষের আর্মি রেটে রেশন প্রদানের দাবি করেন। বক্তারা আরও বলেন, করোনাকালিন পরিস্থিতিতে বন্যার্ত মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করে সকল জেলা উপজেলায় করনা ল্যাব স্থাপন ও চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। এছাড়া সারাদেশে ধর্ষণ হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং বিচারহীনতার সংস্কৃতি ও মাদক-জুয়া-পর্নোগ্রাফি-মোবাইল ফোনের নোংরা ছবির বন্ধের দাবিতে জনগণকে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net