1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কলেজ অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় ৩ আসামীর সাজা কমে আমৃত্যু কারাদন্ড - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার  জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার চট্টগ্রাম আঞ্চলিক শিল্প অঞ্চল শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন বৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের প্রস্তুতি সভা সম্পন্ন  ঈদগাঁওয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের নেত্রীবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

কলেজ অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় ৩ আসামীর সাজা কমে আমৃত্যু কারাদন্ড

কে এম ইউসুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২৬৭ বার

হাটহাজারী উপজেলাধীন নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (০৬ অক্টোবর) বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন ভার্চ্যুয়াল আপিল বেঞ্চ এ রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত। আমৃত্যু দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন- তসলিম উদ্দীন ওরফে মন্টু, আজম ও আলমগীর কবির ওরফে বাইট্টা আলমগীর।
আসামি আলমগীর কবির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, তসলিম উদ্দীন ওরফে মন্টু ও আজমের পক্ষে আইনজীবী ছিলেন হেলাল উদ্দিন মোল্লা।

প্রসঙ্গত, ২০০১ সালের ১৬ নভেম্বর নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে (৬০) চট্টগ্রাম মহানগরীর জামাল খান রোডের বাসায় গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
ওইদিনই তার স্ত্রী (রেলওয়ের তৎকালীন অডিট কর্মকর্তা) উমা মুহুরী বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার বিচার শেষে নাসির ওরফে গিট্টু নাসির, আজম, আলমগীর কবির ওরফে বাইট্টা আলমগীর এবং তসলিম উদ্দীন ওরফে মন্টুকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। এছাড়া আসামি মহিউদ্দিন, হাবিব খান, সাইফুল ওরফে ছোট সাইফুল এবং শাহাজাহানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

পরবর্তীকালে মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছে। পাশাপাশি আসামিরা আপিল করেন। এরমধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত গিট্টু নাসির ক্রসফায়ারে মারা যান। মারা যান যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছোট সাইফুলও।
হাইকোর্টে শুনানি শেষে মামলায় তিনজনের মৃত্যুদণ্ড বহাল থাকে। তবে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শাহাজাহান ও সাইফুল খালাস পান। পরে মামলাটি আপিল বিভাগে আসলে আসামিদের আপিলের শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।
রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে আইনজীবী অমিত দাসগুপ্ত বলেন- আজ আপিল বিভাগ তিনজনের বিষয়ে রায় দিয়েছেন। এ তিনজনের সাজা মৃত্যদণ্ডাদেশ থেকে কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net