1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ক্যান্সারে আক্রান্ত রফিজা বেগমকে অর্থ সহায়তা দিল স্বপ্নপূরণ ফাউন্ডেশন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ক্যান্সারে আক্রান্ত রফিজা বেগমকে অর্থ সহায়তা দিল স্বপ্নপূরণ ফাউন্ডেশন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৫১৬ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত রফিজা বেগমকে নগদ অর্থ সহায়তা প্রদান করলো চৌদ্দগ্রামের অন্যতম মানবিক সংগঠন “স্বপ্নপূরণ ফাউন্ডেশন। গত সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামে রফিজা বেগমের বাড়িতে এ উপলক্ষে আয়োজিত অর্থ হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বাতিসা ইউপি চেয়াারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক কাজী শেখ ফরিদ। স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চৌদ্দগ্রাম বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: মোশাররফ হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাতিসা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: আফতাবুল ইসলাম মোল্লা, বিশিষ্ট ব্যাবসায়ী কাজী মোহন, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পরিচালক ও ইভেন্ট সমন্বয়ক মনির হোসেন খোকন, পাঁচরা জনকল্যাণ সংস্থার সভাপতি নূর মোহাম্মদ সুমন, স্বপ্নপূরণ ফাউন্ডেশনের পরিচালক মনোয়ার হোসেন মুন্না, মো: ইয়াছিন, বেলাল হোসেন শাকিল, জসিম উদ্দীন হাসান ও আলাউদ্দীন আলো সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ক্যান্সারে আক্রান্ত রফিজা বেগমের স্বামী মমতাজ উদ্দীন ভূঁইয়া বশির মেম্বারের হাতে উক্ত ইভেন্টের জন্য সংগৃহিত নগদ ৯০ হাজার টাকা হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net