1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খেলাধুলা অনৈতিক কাজ থেকে দূরে রাখে: এমপি সনি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ

খেলাধুলা অনৈতিক কাজ থেকে দূরে রাখে: এমপি সনি

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৪২৩ বার

জাতীয় সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি বলেছেন, সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মাদক সেবনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। তাই আমাদের ভবিষৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখতে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে ফটিকছড়ির নারায়ণহাটে মুজিববর্ষ গােল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন অনুমোদন করায় প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খেলায় উদ্বোধক ছিলেন, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবুল বশর।

ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী, অধ্যক্ষ তৌহিদুল আলম, নুরুল আলম, ইদ্রিস আলম, সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাহেদুল আলম, ছাত্রলীগ নেতা মাইনুল করিম সাউকি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রায়হান রুপু।

খেলায় নারায়ণহাট ৭নং ওয়ার্ড ছাত্রলীগকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ৬নং ওয়ার্ড ছাত্রলীগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net