1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাঁজা -ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার-ট্রাক ও প্রাইভেটকার জব্দ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন  ৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি

গাঁজা -ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার-ট্রাক ও প্রাইভেটকার জব্দ

মোস্তাফিজার বাবলু:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৫৭৭ বার

বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে রংপুর র‌্যাব-১৩’র মিডিয়া কর্মকর্তা সিদ্দিক আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউপির হলিদাবাড়ী রেলক্রসিং এলাকার মেসার্স সুফিয়া ফিলিং স্টেশনের সামনে কুড়িগ্রাম টু রংপুর গামী মহাসড়কের উপর সন্দেহভাজন ০১টি ট্র্র্র্র্র্র্রাক তলাশী করা হয়। এসময় আটককৃত ট্রাকের মাথায় হুডের উপর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৭৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী হিরু মিয়া (৩০), কে আটক করা হয়। আটককৃত হিরু গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামডাকুয়া গ্রামের আঃ জলিলের ছেলে।

এছাড়াও ওই দিন রাতে গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউপির এসকেজ বাজারের জনৈক আরিফের মুদি দোকানের সামনে (রংপুর টু কাকিনা) প্রাইভেটকার তল্লাশী করা হয়। তল্লাশী চলাকালে আটককৃত প্রাইভেটকারে ব্যাক ডালায় বিশেষ কায়দায় লুকানো ৬২৬ বোতল ফেন্সিডিল ও ৬ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ মেজবাহ উল মোকার রাবীন (রাফী) কে আটক করা হয়। রাফী লালমনিরহাট সদরের আজিজার রহমানের ছেলে।

পৃথক দুটি অভিযানে সর্বমোট ৮০ কেজি গাঁজা, ৬২৬ বোতল ফেন্সিডিল, ১টি ট্রাক, ১টি প্রাইভেটকার,৩টি মোবাইল ফোন,৪টি সীমকার্ড এবং নগদ ৫শ’টাকা উদ্ধার করা হয়। সম্পাদনায়- মওদুদ রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net