1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে ৮ বছর আগে বিধবার ঘরে সন্তান প্রসব এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গুইমারাতে ৮ বছর আগে বিধবার ঘরে সন্তান প্রসব এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ২৪৪ বার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বড়পিলাক গ্রামের মৃত বাছিরের বিধবা স্ত্রী ময়না বেগম (৩৫)গতকাল সকালে পুত্র সন্তানের জন্মদেন এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে জানাযায় গত ৮ বছর পূর্বে ময়না বেগমের স্বামী গাছ থেকে পড়ে মারা যায়।তারপর থেকে ৩ টি সন্তান নিয়ে মানুষের কাজ কর্ম করে দিনাতিপাত করছিল বিধবা এই নারী।স্বামী না থাকার সুবাদে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তার আপন ভগ্নিপতি তাকে বিয়ের প্রলোবন দেখিয়ে দৌহিক মেলামেশা করতে থাকে বলে জানান ময়না বেগম।

এ সন্তানটির আগে আরও কয়েকটি সন্তানের গর্ভপাত করেছে বলেও অভিযোগ করেন তিনি। বোনের স্বামীর সাথে দৌহিক সম্পর্কের বিষয়ে জানতে চাইলে ময়না বেগম বলেন আমি তাকে বারন করার পরও সে আমাকে ছাড়তে পারবেনা বলে জানিয়ে আমার এ পরিনতি করেছে আমারসহ বিচার হোক বলে কান্নায় ভেঙে পড়েন । উল্লেখ্য যে সকালে ভূমিষ্ঠ ছেলেটি বিকালে মারা গেলে সন্ধায় সংবাদকর্মীরা ময়নার বাড়িতে গেলে অকপটে স্বীকারোক্তি দেন ময়না বেগম।গতকাল বিকালে ছেলেটি মারা গেলেও নানা সমস্যার কারনে মঙ্গলবার ১২ টা নাগাত শিশুটির দাফন হয়নি। শিশুর পিতৃপরিচয় দাবীর সত্যতা যাচাইয়ের জন্য অভিযুক্ত শাহজাহান মোল্লার সাথে যোগাযোগ করতে তার মোবাইল নাম্বারে কল দিলে বন্ধ পাওয়া যায়।নির্ভরযোগ্য সূত্র জানাযায় শাহজাহান মোল্লা কৌশলগত কথা বলে দায়স্বীকার করেছে সে বর্তমানে নাটোরে থাকায় পূর্নাঙ্গ সত্যতা নিশ্চিত করা যায়নি। এ ব্যাপারে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি জানান এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net