1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দীর্ঘ সাড়ে ৭মাস পরে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে বাঁশখালী ইকোপার্ক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

দীর্ঘ সাড়ে ৭মাস পরে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে বাঁশখালী ইকোপার্ক

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৪১৮ বার

চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্ক দীর্ঘ ২২৮দিন বন্ধ থাকার পর রবিবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে। এতে দর্শনার্থীদের আগমনে প্রাণচাঞ্চল্য ফিরে পাবে পার্কটি। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত ১৮ মার্চ হতে পার্কে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে বন্ধ করে দেওয়া হয়।

বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জমান শেখ জানান, ‘করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে গত ১৮ মার্চ হতে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে পার্কটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত দেন উর্ধ্বতন কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে পার্কটি বন্ধ করে দেওয়া হয়। ২২৮ দিন বন্ধ থাকার পর রবিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য পার্কটি আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ‘উধ্বর্তন কতৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পার্কটি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।’

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে পার্কটি খুলে দেওয়ার চিঠি ইতোমধ্যে এসে পৌছেছে। চিঠিতে বন অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন পর্যটন কেন্দ্র সমূহ, সাফারি পার্ক, জাতীয় উদ্যান, উদ্ভিদ উদ্যান, এভিয়ারি পার্ক, অভয়ারণ্য কেন্দ্র ও ইকোপার্ক খুলে দেয়ার সিদ্ধান্তের কথা উল্লেখ রয়েছে।

এদিকে, দর্শনার্থীদের জন্য পার্কটি খুলে দেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে পার্কের আশে পাশের এলাকার দোকানপাটের ব্যবসায়ীরাও প্রস্তুতি নিয়ে অপেক্ষায় আছেন দর্শনার্থীদের জন্য। সব মিলিয়ে দীর্ঘদিন পর আবারো সরব হয়ে উঠতে শুরু করেছে বাঁশখালী ইকোপার্ক এলাকা।

বাঁশখালী ইকোপার্কের ইজারাদার কায়েশ সরোয়ার সুমন বলেন, ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে দীর্ঘ দিন বন্ধ ছিল দক্ষিণ চট্টগ্রামের দৃষ্টিনন্দন ইকোপার্কটি। আগামীকাল পার্ক খুলে দেওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দের সরব তুলেছে বাঁশখালীবাসী। এতে পার্কটি প্রাণচঞ্চল্য ফিরে পাবে। তিনি আরো বলেন, ‘দর্শনার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনেই প্রবেশ করা হবে।
৩১-১০-২০২০

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net