1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নারী নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে উত্তাল গাইবান্ধায় সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের প্রতিবাদী অবস্থান ও মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে পৌরসভা ভিজিএফ চাল বিতরণ করেন পৌর প্রশাসক তাকলিমা খুটাখালীতে যুবদল নেতা বাবুলের বিরুদ্ধে মিথ্যা মামলা, নিন্দার ঝড় ঈদগাঁওর গোমাতলীতে সম্মিলিত প্রচেষ্টায় চলাচল অনুপযোগী রাস্তা সংস্কার  জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন ঈদগাঁওয়ে ৬০০ পিছ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদগাঁওয়ে হত্যা চেষ্টা মামলার আসামী গ্রেফতার চট্টগ্রাম আঞ্চলিক শিল্প অঞ্চল শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন বৃহত্তর ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের প্রস্তুতি সভা সম্পন্ন  ঈদগাঁওয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের নেত্রীবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নারী নির্যাতন-ধর্ষণের প্রতিবাদে উত্তাল গাইবান্ধায় সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠনের প্রতিবাদী অবস্থান ও মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ২৩৫ বার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা :
দেশব্যাপী নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার গাইবান্ধা উত্তাল হয়ে ওঠে। জেলা শহরের পৌর শহীদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার প্রতিবাদী অবস্থান ও ডিবি রোডে বিভিন্ন সংগঠনের মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে গাইবান্ধার রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
পৌর শহীদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার প্রতিবাদী অবস্থান চলাকালে সংগঠনের জেলা সভাপতি আলমগীর কবির বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ছড়াকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, নাট্যজন ফারুক শিয়র চিনু, গাইবান্ধা চেম্বার অব কমার্সের সভাপতি মুক্তিযোদ্ধা মাকসুদার রহমান শাহান, গণফোরাম জেলা সভাপতি ময়নুল ইসলাম রাজা, জেলা জাসদ সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক দেবাশীষ দাশ দিপু, জাতীয় যুব জোট জেলা সভাপতি সুজন প্রসাদ, জেলা ছাত্রলীগ সভাপতি মো. আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, সমাজকর্মী জাহাঙ্গীর কবির তনু, মোহাম্মদ আমিন, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, নাট্য ও সাংস্কৃতিক কর্মী আশরাফুল ইসলাম জুয়েল, খন্দকার শামীম আহমেদ, শাহ আলম বাবলু, আলাল আহমেদ, পিটু রশীদ, আরিফ হোসেন, শাহনাজ আমিন মুন্নী, আরিফুল ইসলাম বাবু, রওশন আরা মুক্তি, শহিদুল্যাহিল ফারুক, সাজু সরকার, রোজিনা নাহিদ শিমুল, কবি সোহেল রানা, আলম মিয়া, মশিউর রহমান সাগর প্রমুখ।
প্রতিবাদী অবস্থানে বক্তারা বলেন, ধর্ষণকারীর কোন পারিবারিক-সামাজিক রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। ধর্ষণকারীর একটাই পরিচয় সে হায়েনা এবং জঘন্য অপরাধী। সেজন্য ধর্ষণ এবং নারী নির্যাতনের মত ন্যাক্কারজনক অপরাধের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এছাড়া ধর্ষণের প্রতিবাদে গাইবান্ধা শহরের ডিবি রোডে গণ উন্নয়ন কেন্দ্র, মহিলা পরিষদ, জলবায়ু পরিষদ, সামাজিক প্রতিরোধ কমিটিসহ অন্যান্য সংগঠনের উদ্যোগে বিপুল সংখ্যক নারী-পুরুষের উপস্থিতিতে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বক্তারা দেশব্যাপী ক্রমবর্ধমান নারী-শিশু ধর্ষণ-নির্যাতন, হত্যার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সোচ্চার প্রতিবাদ ও প্রতিরোধের আহবান জানান। এদিকে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে সাঘাটার বোনারপাড়ায়ও মানববন্ধনের কর্মসূচি পালিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net